শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

যশোর গোয়েন্দা পুলিশের অভিযানে চৌগাছায় বাসা ভাড়া নিয়ে ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:২৬ এম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর গোয়েন্দা পুলিশের অভিযানে চৌগাছায় বাসা ভাড়া নিয়ে ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের ৬ সদস্য গ্রেফতার

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
যশোর চৌগাছা থানাধীন রুস্তমপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে ভিকটিমের ভাই মোঃ মোস্তাক হোসেন(২৫) চৌগাছা থানায় অভিযোগ করেন যে, তার ভাই মোঃ আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মহিলাকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ‘হানি ট্রাপের’ মাধ্যমে ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে নির্দেশ প্রদান করেন।

উক্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোর ইং ২১/০১/২০২৫খ্রিঃ চৌগাছা থানাধীন চাঁন্দ্রাআফরা গ্রাম অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী চৌগাছা থানাধীন পৌরসভাস্থ বাসা ভাড়া নিয়ে হানি ট্রাপের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের সক্রিয় ০৬(ছয়) সদস্যকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামীর সাথে ভিকটিমের পূর্ব পরিচয়ের একপর্যায়ে গত ইং২১/০১/২০২৫খ্রিঃ বেলা অনুমান ১১.১৫ ঘটিকায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে উপস্থিত থাকা প্রায় ৭/৮জন ব্যক্তি ভিকটিম আব্দুর রহমানকে ঘরের ভিতরে নিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে চাঁদআফরা গ্রামের জহুরুলের বাড়িতে আটকে রাখে এবং আসামীরা ভিকটিমের সাথে থাকা নগদ ২,৪০০/- এবং সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং ভিকটিমের মোবাইল হতে তার বড় ভাই বাদীর নিকট মুক্তিপণ হিসাবে নগদ এক লক্ষ টাকা দাবী করে।

এরপর ভিকটিমকে তারা এজাহারের ৩নং আসামী জহুরুলের বাড়িতে আটকে রেখে বাদীর নিকট বার বার মুক্তিপণ দাবী করে এবং তারা হুমকি দিতে থাকে যদি যথা সময়ে মুক্তিপণ না দেওয়া হয় তবে তারা ভিকটিমকে মেরে গুম করে দিবে। বাদী তখন বিষয়টি চৌগাছা থানা পুলিশকে অবহিত করে এবং চৌগাছা থানা পুলিশ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সম্মানিত পুলিশ সুপার যশোর মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর ইং২১/০১/২০২৫খ্রিঃ ভিকটিমকে উদ্ধারপূর্বক রাত ২১.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১নং আসামী রুপালী খাতুনকে চৌগাছা পৌরসভাস্থ ধনী প্লাজার সামনে হতে গ্রেফতার করেন এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের তার সাথে থাকা অন্যান্য আসামীদের নাম ঠিকানা বলে দেয়।

পরবর্তীতে অদ্য ২২/০১/২০২৫খ্রিঃ রাত ০২.৩০ থেকে ০৩.২৫ ঘটিকা পর্যন্ত চৌগাছা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সকলেই পুলিশের নিকট ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আসামীরা দীর্ঘদিন যাবত যশোর চৌগাছা থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে দুষ্কর্মে লিপ্ত নারীদের দিয়ে সুকৌশলে ভিকটিমকে বাসায় ডেকে নিয়ে আসে এবং পরবর্তীতে আগত ভিকটিমকে আটকে রেখে তাদের পরিবারের নিকট ফোন দিয়ে নগদ অর্থ আদায় সহ ভিকটিমের কাছে থাকা ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল এবং নগদ অর্থ জোর পূর্বক কেড়ে নিত।

এসংক্রান্তে ভিকটিমের ভাই বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোছাঃ রুপালী খাতুন(৩৫), স্বামী-আলমগীর হোসেন, সাং-যাত্রাপুর, থানা-কোতয়ালী, এপি/সাং-কালিতলা, জনৈক সাইফুলের বাড়ির ভাড়াটিয়া, ০৭নং ওয়ার্ড, থানা-চৌগাছা, জেলা-যশোর,

২। মোঃ নান্নু মিয়া(৩৩), পিতা-মোঃ শাহাজান আলী, মাতা-মোছাঃ সবিরন বেগম, সাং-উত্তর কায়ারপাড়া, এপি/সাং-কলেজপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর,

৩। মোঃ জাহিদ হোসেন(২৯), পিতা-মোঃ আয়ুব হোসেন, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-মান্দারবাড়িয়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ, এপি/সাং-কালিতলা, থানা-চৌগাছা, জেলা-যশোর,

৪। মোঃ দেলোয়ার হোসেন(৩৯), পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মোছাঃ ছেতারা বেগম, সাং-মনমতপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর,

৫। হৃদয় মহিফুল(৩৬), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-ফিরোজা বেগম, সাং-মনমতপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর,

৬। জাকিয়া সুলতানা(২৯), স্বামী-নান্নু মিয়া, মাতা-লাভলী বেগম, সাং-উত্তর কায়ারপাড়া, এপি/সাং-কলেজপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর।

1

নাগরপুরের গর্ব: যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন ইউসুফ হোসেন লেনিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম
নাগরপুরের গর্ব: যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন ইউসুফ হোসেন লেনিন

নিজস্ব প্রতিবেদনঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গত,  বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের বিকন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক এই এল.এল.বি ডিগ্রি অর্জন করেন তিনি। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর ছড়িয়ে পড়লে, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নাগরপুর উপজেলা সংশ্লিষ্ট নেটিজেনরা।

যুক্তরাজ্যের লন্ডন থেকে ইউসুফ হোসেন লেনিন মুঠোফোনে বলেন, ইউকে থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই সকল অর্জনকে কাজে লাগিয়ে আমার এলাকার জনসাধারণের কল্যাণে কাজ করতে চাই।

উল্লেখ্য, নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের বিষমপুর গ্রামের কৃতি সন্তান ইউসুফ হোসেন লেনিন। তিনি দীর্ঘদিন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ঢাকা তেজগাঁও কলেজ থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ২০১৯ সালে বিবিএ (স্নাতক) এবং ২০২১ সালে এমবিএ (স্নাতকোত্তর) সম্পন্ন করেছেন। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুবড়িয়া ইউনিয়ন থেকে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি।

1

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম
জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত

 

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, “জুলাই শহিদরা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরা এবং শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, এনসিপির সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহিদ পরিবারের পক্ষ থেকে শহিদ সোহাগের ভাই বিল্লাল মিয়া এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধা বিপুলা বেগম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক, জনপ্রতিনিধি, সুধীজনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

1

বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম
বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই)  বিকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, জুলাই আহত শহিদুল ইসলাম সানিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানগণ ও জুলাই যোদ্ধার পরিবারের সদস্য বৃন্দরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।