বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জের বছরব্যাপী কি সব কর্মকাণ্ড 

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জের বছরব্যাপী কি সব কর্মকাণ্ড 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। অত্র সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক, দাতব্য, শিক্ষা, রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক, প্রাকৃতিক উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক সংস্থা হিসেবে গড়ে উঠে ২০২০ সালের ডিসেম্বর মাসে। যাহারা অদ্যাবধি মানবসেবা, সমাজসেবা ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরের কাজে সম্পৃক্ত থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমুখী নানাবিধ কাজ করে যাচ্ছেন।
সংগঠনটির পরিচালিত সেবা সমূহ:
• বৃক্ষ রোপন ও বৃক্ষ নিধন সম্পর্কে সচেতনতা।
• শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিকার কর্মশালা।
• মাদক সম্পর্কিত সচেতনতা মূলক ক্যাম্প স্থাপন। (মাদকের কুফল, মাদকের ভয়াল থাবা, মাদক সেবনের পরিনতি ও মাদকদ্রব্য বিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরা।)
• ঈদ উপলক্ষে অসহায়, দুঃস্থ, বিধবা, বৃদ্ধ, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
• শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ।
• ফ্রী সচেতনতা মূলক মেডিকেল (ডায়াবেটিস, রক্তগ্রুপ নির্নয়ক) ক্যাম্প স্থাপন।
• ভিক্ষুক ও প্রতিবন্ধী পুনর্বাসন (উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে)
• রক্তদাতা সংগ্রহ রক্ত যোগান দেওয়া (অপশনাল)।
• বৃদ্ধ, প্রতিবন্ধী, ও (এতিমখানা) এতিমদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম।
• রোড ক্লিন এন্ড সেভ নিশ্চিত করণ প্রকল্প। (জনপ্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও এলজিইডির সাথে সমন্বয় করে)।
• ঈদ উপলক্ষে অসহায়, দুঃস্থ, বিধবা, বৃদ্ধ প্রতিবন্ধী ও এতিমদের মাঝে বস্ত্র বিতরণ।
• দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে সহযোগীতা যেমন টিন ও আর্থিকভাবে সহযোগীতা প্রদানের ব্যবস্থা করা)।
• জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ যথাযগ্য মর্যাদায় উদযাপন করা।
• নিরাপদ পানি ও পানি অপচয় সম্পর্কিত সচেতনতা মূলক ক্যাম্প স্থাপন।
• কিটনাশক মুক্ত জৈব সারে কৃষি সম্প্রসারণ (কিটনাশক সারের প্রফেন সম্পর্কে সচেতনতা ও জৈব সার প্রয়োগের উপকারিতা সম্পর্কে সচেতনতা)।
★ রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক ও প্রকৃতির উন্নয়ন নিয়ে আমাদের সকল ধরনের কার্যক্রম। মানবসেবা ও সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে মোদের সোনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে তাঁদের বছরব্যাপী বিস্তৃত এই ধরনের মহতী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে তারা।
অত্র সংগঠনটির সভাপতি মুহাঃ কাসেদ আলী বলেন, বিগত বছরের তুলনায় এবার শিবগঞ্জবাসীর উন্নয়ন আমাদের সংগঠনকে সকলের সহযোগিত ও পরামর্শে আরও শক্তিশালী, গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই আমরা। সংগঠনটি এখন পর্যন্ত প্রায় এক হাজারের অধিক মানুষকে সেবা প্রদান করেছেন। প্রতিবন্ধীদের পুনর্বাসন ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাবলিক পাঠাগার স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে সমাজের আরো উন্নত- সমৃদ্ধি করতে পারবো।
 (২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জের; নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক) প্রধান উপদেষ্টা ডাঃ মোহাঃ রেজাউল করিম জানান অত্যন্ত মানবিক, ন্যায়পরায়ণতা, সততা ও বিশ্বস্ততার সঙ্গে আমাদের (উপদেষ্টামণ্ডলীর) পরামর্শ ও দিকনির্দেশনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সঙ্গে। অত্র সংগঠনটি একঝাঁক তরুণ (যুবসমাজ) প্রজন্মের হাতে হাত রেখে গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মাঝে ভালোবাসার প্রতীক হিসেবে তিলে তিলে গড়ে উঠেছে সংগঠনটি। সংগঠনটির সাথে যুক্ত হতে পেরে (থাকতে পেরে) আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক; আরাফাত হোসেন বলেন, সংগঠনটির তিলে তিলে সকলের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় গড়ে উঠেছে। সংগঠনটি পল্লী গাঁয়ে প্রতিষ্ঠিত হয়ে এখন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নমুখী নানাবিধ কাজে অসম্মান অবদান রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। সংগঠনটির সাথে সম্পর্কিত সকলের সহযোগিত, ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সকল সাধারণ পরিষদের সদস্য, দাতা সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ও কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদে প্রতি অসামান্য অবদানের জন্য ভালোবাস, কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধায় স্মরণ করেন।
সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুনঃ 01815-055286, 01850-032129‌(অফিস) 01726-963037 (সেক্রেটারি) 01313-147986 (প্রতিষ্ঠাতা ও পরিচালক) 01712-197850 (প্রধান উপদেষ্টা) ই-মেইলঃ alorapathesbecchasebisangathan@gmail.com ফেসবুকঃ আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন ইউটিউবঃ আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন BD
ব্যাংক একাউন্ট নং: 2204391111001 (সিটি ব্যাংক)

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।