বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত। থানায় অভিযোগ

বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ
রংপুরে বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন জমি নিয়ে বিরোধে জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ।গত শুক্রবার ৫ ডিসেম্বর উপজেলা রাধানগর ইউনিয়ন দিলালপুর চকেরডাঙ্গা গ্রামে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় ভুক্তভোগী জিয়ারুল মন্ডল লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ ও এলাকাবাসী বরাতে জানা গেছে, সয়ার কাজিপাড়া দিঘলটারী গ্রামে জিয়ারুল মন্ডল নামে এক ব্যাক্তির ২১ শতক জমি বদরগঞ্জ রাধানগর দিলালপুর চকেরডাঙ্গা গ্রামে রয়েছে। সেই জমির পাশে মুকুল নামে এক ব্যাক্তির জমি রয়েছে। জমিটি পাশাপাশি হওয়ায় জিয়ারুল মন্ডলে ২১ শতকের জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে মুকুল মিয়ার।ঘটনার দিনে ঐ জমিতে ৩০-৪০ লাগানো বড় গাছ কর্তন করেন মুকুল মিয়া ও তার লোকজন ।খবর পেয়ে সেখানে জিয়ারুল মন্ডল লোকজন ঘটনাস্থলে যান।এসময় তাদের গাছ কর্তন কথা বললে মুকুল মিয়া লোকজন উত্তেজিত হয় তাদের উপর হামলা চালায়।এতে জিয়ারুল মন্ডল চারজন আহত হয়।তারা তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।ঘটনার পর থেকে জিয়ারুল মন্ডল পরিবারের লোকজন আতংকে রয়েছে।তারা প্রশাসন কাছে ন্যায় বিচার দাবি জানায়।
শামীম মন্ডল নামে এক ব্যাক্তি বলেন,তাদের টাকার জোর বেশি। তাই তারা সবকিছু কিনে নেছে।তারাই জোরপূর্বক দেশিয় অস্ত্র নিয়ে আমাদের লোকজন উপর হামলা চালিয়ে আহত করে।তারাই আবার উল্টো আমাদের নামে মামলা করেন।তিনি আরো বলেন,দেশে কি ন্যায় বিচার নাই।
নাম প্রকাশ না করার শর্তে দিঘলটারী গ্রামে অন্তত ৫ জন বাসিন্দা বলেন, মুকুল মিয়া, মাসুদ মন্ডল,রুহুল আমিন, এরা প্রভাবশালী ব্যাক্তি। এদের কাজ হলো অসহায় লোকদের জমি দখলের চেষ্টা করা।এলাকার লোক তাদের ভয়ে অতীষ্ঠ।
অভিযোগ বিষয় মাইদুল ইসলাম মুকুল বলেন,ঐ ২১ শতক জমি অনেক আগেই কিনে নিয়েছি।এটা আমার দাগ নং রয়েছে । জমি বিক্রি টাকা দিয়ে সে সময়ে জিয়ারুল মন্ডল তার দুই বোনকে বিয়ে দিয়েছিল।এখন তারা অস্বীকার করে। ঘটনার দিনে তারায় আমাদের লোকজন উপর হামলা চালিয়ে তিনজনকে জখম করে। এতে একজনের মাথায় ৮ টি সেলাই পড়ে। সাংবাদিক মুকুল মিয়া কাছে ঐ ২১ শতক জমি কেনার কোন ডকুমেন্টস দেখতে চাইলে তিনি এড়িয়ে যান।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন,এ ঘটনায় মাইদুল ইসলাম মুকুল নামে এক ব্যাক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। আরেক পক্ষের এখনো কোন অভিযোগ পায়নি।বিষয়টি সুস্থ তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










