বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৮ ১৪৩২

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধিঃ

বিএনপির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় রাজশাহী জেলার তানোরে উপজেলার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে এক পক্ষ সাংবাদিক সম্মেলন আয়োজন করে। বিগত বছরে আওয়ামী লীগের আমলে যেভাবে বিএনপি নেতাগুলি নির্যাতন হয়েছে ঠিক তেমনি নির্যাতন হওয়াতে একপক্ষ আশ্চর্য প্রতিক্রিয়া প্রকাশ করে। হামলাকারীদের দলীয় নেতাকর্মীদের নিকট বিচারের আশায় ও হামলাকারীদের শাস্তির দাবি নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর মাস্টার্স সেফ রেস্টুরেন্টে সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলার বিএনপির নেতাকর্মীরা লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার বার্তা ওয়ার্ড , ইউনিয়ন, থানা, পাড়া, মহল্লাসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন ভাবে দেশজুড়ে কর্মসূচী চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় রাজশাহী-১ আসনের তানোর-গোদাগাড়ী উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট মো . সুলতানুল ইসলাম তারেকসহ নেতাকর্মী গত রবিবার আনুমানিক বিকেল ৩ টার দিকে তানোর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হোন। এসময় রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশনায় তার ভাগ্নে ও কৃষক লীগের তানোর পৌর শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তানোর পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, যুবনেতা জুবাসহ ৮-১০ জন লাঠি-বাঁশ ইট নিয়ে হামলা করে এবং লিফলেট বিতরণে বাধা দেয় ।

হামলার সময় চারটি মাইক্রো বাসের সামনের দিকের কাঁচ ভেঙে দেয় ও কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হোন। এসময় রাজশাহী-১ আসনের ধানের শীষের মনোনয় প্রত্যাশী অ্যাডভোকেট মো . সুলতানুল ইসলাম তারেকের পায়ে ইটের আঘাত লেগে বাম পা জখম হয় পরবর্তীতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।হামলাকারীরা এই ধরনের নেককারজনক ঘটনা ঘটিয়ে শান্ত হয়নি। তারা পুনরায় সাবেক মেয়র মিজানুর মিজানের নির্দেশে লিফলেট বিতরণী যারা অংশগ্রহণ করেছিল তাদের তালিকা করেন এবং রাস্তায় যদি কাউকে একা পাচ্ছেন তাদেরকে মারধর করছে।

গত সোমবার আনুমানিক সকাল ১০ টায় আজিজুর রহমান অন্তরকে একা পেয়ে তার ওপর যুব নেতা জুবা হামলা করে।এই হামলাকারীদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারী হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে নির্যাতন করেছে। এই কৃষক লীগ নেতাকে মিজানুর রহমান মিজানের ভগ্নিপতি তাই মিজান কৃষক লীগ নেতাকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক করেছে। ৫ আগষ্টের পর থেকে মিজানুর রহমান মিজান, পুকুর দখল, ডিস দখলসহ বিভিন্ন অপকর্ম চলমান রেখে তানোরে আওয়ামী লীগ কাদায় মিজানতন্ত্র কায়েম করার চেষ্টা করছে।অতএব বিএনপির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী জেলা বিএনপির নিকট আবেদন এই হামলাকারীর নির্দেশদাতাসহ সহযোগিদের সাংগঠনিক ব্যাবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে।এ বিষয়ে জানতে মিজানকে একাধিকবার ফোন করায় কল না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।

1

লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৮ পিএম
লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোহাম্মদ উল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধি

১০ মার্চ (মঙ্গলবার) লালমাই উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলা সম্মেলন কক্ষে লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা , দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি পত্রিকার সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় প্রেস ক্লাবের আলোচনা সভা, ইফতার ও দোয়া – মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, দোয়া – মাহফিল ও ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা বিএনপির নেতা এ্যাড: বেলাল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লোকমান,জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ ইকবাল হোসেন নোমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা কৃষক দলের ক্র‍ীড়া সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা তথ্য অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবিব,উপজেলা তথ্য আপা সহকারী অফিসার তানজিনা আক্তার,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েতুর রহমান,সিধুচী হিজবুল্লাহ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সামিউল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক,সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,জেলা ওলামা দলের সদস্য মোঃ হারুনুর রশীদ,জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডাঃ মহিন উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফজলুর রহমান মিন্টু, ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, কচুয়া সরকারি কলেজের অধ্যাপক মোঃ তারেক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ কামরুল হাসান, আল আমিন অয়ন, রায়হানুল রাজু প্রমুখ। প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক শিরোনাম ও দৈনিক বাংলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠের স্টাফ রিপোর্টার তোফায়েল মাহমুদ বাহার, অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম রকিব,
সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা জেলা প্রতিনিধি রবিন মজুমদার, সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার উপজেলা প্রতিনিধি খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো পত্রিকা সাংবাদিক মো: সালামত উল্লাহ ,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক একাত্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবাদ মিয়া,শিক্ষা সম্পাদক মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান, ক্র‍ীড়া সম্পাদক ও এসডি নিউজ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো: আহসান উল্লাহ রাজু,সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম,
সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সদস্য ও সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকা সাংবাদিক মনসুর লোকমান রাকিব ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি তাফাজ্জল হোসেন।