বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ ১৪৩২
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ ১৪৩২

1

উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দাবি,অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উল্লাপাড়া বাজারের মেজবান কনভেনশন সেন্টারের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোর–এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২৪ সালের ৫ মে ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মাধ্যমে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার ভাই ভাই স্টোর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই যায়। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
অভিযোগে বলেন, ঘটনার পর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার অর্থ (৫৭ লাখ টাকা) পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন,ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করে চলেছেন। পাশাপাশি তিনি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে বলেন, এই টাকা দিলে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার টাকা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে চলেছেন।
কিন্তু ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, তিনি কোনো ঋণ সুবিধা বা বীমার অর্থ পাননি বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে।

1

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম
আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তু সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ) সকাল সোয়া ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার।

এর আগে আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার তালপট্টি এলাকার সায়েদ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মন্ডল (৪৫)। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। বগুড়া জেলার সদর থানার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন (৪০) ও নওগাঁ জেলার বানি নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল ( ৩৮)। তারা দুইজনেই জাহাঙ্গীর আলম মন্ডলের সহযোগী এবং বর্তমানে তার বাড়িতে থাকতো বলে জানা যায়।

যৌথ বাহিনী বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫টি ছোট চাকু, ২টি দা, ৪ টি মোবাইল, ১৯টি কাঠের লাঠি ও ১২টি ককটেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সহ তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, ভোর রাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হস্তান্তর করেন যৌথ বাহিনী। যার মধ্যে ককটেল সদৃশ বস্তুও ররেছে।

1

জনসমুদ্রে রূপ নিল জামালগঞ্জ: জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খানের নির্বাচনী জনসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম
জনসমুদ্রে রূপ নিল জামালগঞ্জ: জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খানের নির্বাচনী জনসভা

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ খানের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সাচনা বাজারে আয়োজিত এ জনসভায় জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা হবে।
ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট ও গণসমর্থনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জামালগঞ্জ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা আলী আকবর, কাজী আব্দুর রশিদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকারসহ জামায়াত ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

1

সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী খাঁন সাহেব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম
সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী খাঁন সাহেব

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

আগামী ১২ তারিখে আপনারা আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের এমপি নির্বাচিত করুন,আমি সলঙ্গাকে পৌরসভা করব ইনশাআল্লাহ। উপস্থিত নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪-(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাও: রফিকুল ইসলাম খাঁন।
গতকাল সকাল ১০টায় ঢাকা থেকে ফেরার পথে তার নির্বাচনী এলাকা সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় এক পথ সভায় নেতাকর্মীসহ উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়েত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর মাও: শাহজাহান আলী,সলঙ্গা থানা শাখার আমীর রাশেদুল ইসলাম শহীদ, হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমীর মাও: রাকিবুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি সোলাইমানসহ অনেকে।