বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোর কর্তৃক প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত একটি মাহিন্দ্রা রোরো পিকআপ উদ্ধারসহ গ্ৰেফতার-০২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১০:১৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোর কর্তৃক প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত একটি মাহিন্দ্রা রোরো পিকআপ উদ্ধারসহ গ্ৰেফতার-০২

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
যশোর কোতোয়ালী মডেল থানাধীন নাজির শংকরপুর গ্ৰামের শেখ ইয়াকুব আলীর ছেলে বাদী শেখ মোঃ জামাল উদ্দিন অভিযোগ করেন তার নিজস্ব ০২টি পিকআপ(ট্রাক) ছিল এবং পিকআপ দুটি ড্রাইভার দ্বারা ভাড়ায় পরিচালনা করে আসছিলেন। পিকআপ (ট্রাক) দুইটি নাজির শংকরপুর কোল্ড ষ্টোর মোড় হতে ভাড়া খাটানোর কথা বলে ১নং গাড়ি আসামী শিমুল হোসেন চালক হিসাবে ভাড়া খাটানোর কাজে ব্যবহার করত এবং ২নং গাড়ীটি আসামী রাসেল হোসেন চালক হিসাবে ভাড়া খাটানোর কাজে ব্যবহার করত। তারা গত ইং ১০/০৭/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় নাজির শংকরপুর কোল্ড ষ্টোর মোড় হতে গাড়ী দুটি ভাড়া খাটানোর কথা বলে তখন বাদী তাদের কথায় বিশ্বাস করে গাড়ি দুটি তাদের নিকট ভাড়া খাটাতে দেয় কিন্তু পরবর্তীতে তারা বাদীর সাথে আর কোন যোগাযোগ না করলে বাদী তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা একেক সময় একেক তথ্য দিতে থাকে তখন বাদী বুঝতে পারে আসামীদ্বয় পরস্পর যোগসাজসে পিকাপ ২টি আত্মসাৎ করেছে।

এমন তথ্যের ভিত্তিতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।

উক্ত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব ও অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে একটি টিম অভিযান পরিচালনা করে ইং ২৭/০১/২০২৫খ্রিঃ রাত ২২.৩০ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় নামক স্থান হতে পিকআপ(ট্রাক) আত্মসাতের সাথে জড়িত আসামী মোঃ লিটন হোসেন(৩৮) কে গ্রেফতার করেন এবং পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত তার অন্য সহযোগী আসামী মোঃ রাসেল হোসেন(৩৮), এর নিকট পিকআপ(ট্রাক) আছে বলে জানান।

গ্ৰেফতারকৃত আসামীর তথ্যমতে মোঃ রাসেল হোসেন (৩৮) পিতা- মৃত বেলায়েত হোসেন, সাং-কলোনীপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে তার নিজ বাড়ি হতে গ্ৰেফতার করেন।

গ্ৰেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহাদের সহযোগী পলাতক আসামী মোঃ শিমুল হোসেন (৩৬), পিতা-মোঃ ওয়াজেদ, সাং-দেয়াড়া, থানা কোতয়ালী মডেল জেলা যশোরের সহায়তায় তারা পরস্পরের যোগসাজোস করে উক্ত গাড়ী ০২টির মধ্যে মাহিন্দ্র রোরো পিক আপ গাড়ী যার রেজিঃ নং ঢাকা মেট্রো নং ১৮-২৪২০ বিক্রয় করে দিয়েছে এবং টাটা এইচ পিকআপ গাড়ীটি পলাতক আসামী শিমুলের হেফাজতে আছে বলে স্বীকার করে।

ধৃতআসামীদের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্যমতে ইং ২৮/০১/২০২৫খ্রিঃ রাত ০০.৪৫ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের কুত্তিপুর নাজমুল ইসলাম ট্রাক টার্মিনাল মাঠের মধ্যে ভেন্ডিং মিস্ত্রি রাজুর গ্যারেজ থেকে অপর গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ সংক্রান্তে বাদীর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ লিটন হোসেন(৩৮), পিতা-শেখ আতিয়ার রহমান, সাং-দিঘীর পাড়, থানা-বেনাপোল পোর্ট জেলা যশোর,

২। মোঃ রাসেল হোসেন(৩৮), পিতা-মৃত বেলায়েত হোসেন, সাং-কলোনীপাড়া, থানা-বেনাপোল পোর্ট জেলা যশোর।

উদ্ধারঃ
১। ০১ টি মাহিন্দ্রা ব্লোরো পিকআপ গাড়ী, (রেজিঃ নং – ঢাকা মেট্রো-ন- ১৮-২৪২০)।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।