শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শান্তি সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামি দলগুলোর পক্ষে ভোট দিন: নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শান্তি সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামি দলগুলোর পক্ষে ভোট দিন: নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

আজ শনিবার সকালে (১৫ ফেব্রুয়ারি) ঝালকাঠির কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ২২ বছর পর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বিগত সময়ের রাজনৈতিক দমন-পীড়ন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যার ঘটনা এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন।

সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, গত ৫৪ বছর ধরে কোনো সরকারই দেশের শান্তি ও প্রকৃত উন্নয়ন করতে পারে নি। তাছাড়া ১৬ বছর ধরে দেশে হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী শাসন চলছিল। গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যা করা হয়েছিলো। একমাত্র ইসলামি শাসনব্যবস্থা দিতে পারে শান্তি শৃঙ্খলা, মানবিক মূল্যেবোধ ও প্রকৃত উন্নয়ন। এখন শান্তি সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামি দলগুলোর পক্ষে ভোট দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল বলেন, দেশে আইনের শাসন ছিল না, মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল দিনের পর দিন। আমাদের নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আগামীতে জনগণ ভোটের মাধ্যেমে এসবের জবাব দেবে ইনশাআল্লাহ।।

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা স্মরণ করছি। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এসব স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ.কে.এম. ফখরুদ্দীন খান রাযী বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম বলেন, শ্রমজীবী মানুষ আজ দিশেহারা ছিল বিগত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দুঃসহ জীবনযাপন করছে। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে লড়াই করে গেছে বছরের পর বছর। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সাবেক এজিএস, বাকসু ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম বলেন, ছাত্রসমাজ আজ অধিকার বঞ্চিত। হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। আমরা এর পরিবর্তন চাই, গুণগত শিক্ষা ও সুস্থ রাজনৈতিক পরিবেশ চাই।

সমাবেশের সভাপতি ও ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আজকের এই জনসমাবেশ প্রমাণ করে, জামায়াতে ইসলামী এখনো জনগণের ভালোবাসা ধরে রেখেছে। আমরা এমন শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে সবাই তাদের মত প্রকাশ করতে পারবে।

সমাবেশে ঝালকাঠি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।