বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

অশান্ত  সিঙ্গাশোলপুর ইউনিয়ন, নেপথ্যে  নিউটন গাজী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩:০৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
অশান্ত  সিঙ্গাশোলপুর ইউনিয়ন, নেপথ্যে  নিউটন গাজী

 

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের  সিঙ্গাশোলপুর ইউনিয়নে ৫ ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে নিউটন গাজী ও তার দোসরদের নেতৃত্বে চলছে সন্ত্রাসী কার্যকলাপ লুটপাট  এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

বিগত আওয়ামী লীগের সময়

সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার নাম ব্যবহার করে  তার পিতা গোলাম মোর্তজা স্বপনের ছত্রছায়ায় গোবরা এলাকার নিউটন গাজী ত্রাসের রাজত্ব কায়েম করেন।

নিজেকে বড় আওয়ামী লীগ নেতা জাহির করার জন্য  এলাকার সাবেক চেয়ারম্যান উজ্জল শেখের সাথে এলাকার  আধিপত্য নিয়ে   বিবাদে জরিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে আলোচনায় আনতে রাতের আধারে নিজেই নিজের প্রাইভেট কারে আগুন দিয়েছেন এমন অভিযোগ রয়েছে  এলাকাবাসীর ।

ফলাফল হিসেবে  এম পি’ র পিতা গোলাম মোর্ওজা স্বপন ও  উপজেলা চেয়ারম্যান আজিজ ভূইয়ার নজরে আসেন তাদের সহায়তায়  সাবেক চেয়ারম্যান উজ্জল শেখকে মামলা দিয়ে জেল হাজতে পাঠাতে সক্ষম হন।এলাকায় আধিপত্য বিস্তার করতে শুরু করেন তান্ডব।

কিন্তু বিধি বাম, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, সেই সাথে সাবেক সাংসদ ও তার পিতাও আত্নগোপনে চলে গেলে নিউটন গাজী পড়েন বেকায়দায়। জেলা বি

 

এন পি’র এক নেতার আশ্বাসে রাতারাতি আওয়ামী লীগ থেকে বি এন পি’র কর্মী হয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে মাশরাফির ছবি বাদ দিয়ে বি এন পি চেয়ারপার্সনের ছবি আপলোড করে তিনি হয়ে উঠেন বিগত ১৬ বছরের  বি এন পির নির্যাতিত কর্মী।

৫ ই আগস্টে গোবরা বাজার এলাকায় সাবেক চেয়ারম্যান  উজ্জলের ভাগ্নে মনিরের সার  ঔষধের দোকান সহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর  লুটপাট চালায় নিউটন গাজী ও তার সহযোগীরা,  হাতিয়ে নেয়  মোটা অংকের  টাকা ও মালামাল।

সর্বশেষ ৭ ই মার্চ রাতে সিংগাশোল ইউনিয়নের গোবরা বাজারে  শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির  সহসভাপতি বাবু মোল্লা,গোবরা গ্রামের  নিউটন গাজী এবং একই গ্রামের সৈয়দ ওয়াজেদ আলীর উপর কে বা কারা বোমা হামলা চালায়।

এতে ইউনিয়ন বিএনপির  সহসভাপতি বাবু মোল্লা,গোবরা গ্রামের  নিউটন গাজী এবং একই গ্রামের সৈয়দ ওয়াজেদ আলী আহত হন, স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  আহত সৈয়দ ওয়াজেদ আলী কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

এই হামলার ঘটনা কে পুজি করে ঢাকা সহ বিভিন্ন যায়গায়  অবস্থান করা ব্যক্তিদের আসামীকরে ১০ ই মার্চ নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত বাবু মোল্যা বাদী হয়ে সাবেক সিংগাশোলপুর ইউনিয়ন  চেয়ারম্যান উজ্জল শেখ সহ  ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

এ বিষয়ে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান উজ্জল শেখ জানান, আমি তিন মাস  ঢাকায় অবস্থান করছি,সম্প্রতি বাড়ি যাওয়ার ইচ্ছা পোষন করেছিলাম, তাই হয়তবা এই বোমা হামলার ঘটনা। এই নিউটন গাজী এই এলাকার মানুষ না, তার নামে ঢাকাসহ সারা বাংলাদেশে চুরি ডাকাতি ধর্ষন সহ অনেক মামলা বিচারাধীন, কোন বি এন পি জামায়াতের লোকের দ্বারা আমি ক্ষতিগ্রস্থ হইনি, তাদের সাথে আমার সম্পর্ক ভালো। নিউটন গাজী আমার বাড়িতে আগুন দিয়েছে, গোবরা স্ট্যান্ডে নিজে গুলি করে সেই গুলির খোসা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।আমার পরিবারের কোন মানুষ শান্তিতে নেই, শুধু আমার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় তারা হামলা মামলার স্বীকার হচ্ছে। মামলার আসামী হচ্ছে।

আমি  নড়াইলের প্রশাসনের কাছে এই দাগী অপরাধী  নিউটন গাজীর বিচারের  দাবী জানাই।

স্থানীয় এলাকাবাসী জলিল শেখ পিতা কুটি মিয়া শেখ,রিংকু পিতা জাফর মাষ্টার, ফরহাদ খন্দকার, আহমদুল শেখ পিতা মোসলেম শেখ, দোলেনা,জেসমিন পিতা জলিল শেখ জানান, এই নিউটন গাজীর বাড়ি খুলনায়, সে এই এলাকার মানুষ না। ৫ ই আগস্টের আগে ছিল এমপি মাশরাফি  লোক, আর এখন হয়েছে বি এন পি’ র কর্মী। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানায় যৌন নিপিড়ন মাদক,  ডাকাতি সহ

অনেক মামলা রয়েছে।

আমরা  এই ধরনের একজন

দাগী অপরাধীর দ্বারা  প্রতিনিয়ত অত্যাচারের শিকার হচ্ছি।আমরা  নিউটনের  হাত থেকে বাঁচতে চাই।

এ বিষয়ে সদর উপজেলা বি এন পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক জানান, সিংগাশোলপুর ইউনিয়নের নিউটন গাজী বি এন পি’র কেউ না। তার সাথে বি এন পি’র কোন সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে সদর উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ জানান, বোমা হামলায় আহত বাবু মোল্যা আমাদের কর্মি,এছাড়া নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী আমাদের দলের কেউ না,

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন ও হয়রানি বন্ধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবেন আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হেড লাইন চেঞ্জ করে দিন

1

নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোয়ারা বেগম বলেন, “নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।