বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির প্রচেষ্টা দেশীয় অস্ত্রসহ গ্ৰেফতার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১:৩৮ এম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির প্রচেষ্টা দেশীয় অস্ত্রসহ গ্ৰেফতার-২

মনা যশোর প্রতিনিধিঃ

ইং ১১/০৪/২০২৫খ্রিঃ বিকাল ১৭.০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই(নিঃ)/ মিনারা আলম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম অত্র থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে অত্র থানাধীন শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া এলাকার জৈনক আবু সাঈদের বাড়িতে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে এসআই(নিঃ)/ মিনারা বিষয়টি দ্রুত উদ্ধর্তন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পোষাক পরিহিত পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেন। এসময় সাথে থাকা অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত দুইজনকে পালানোর কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনা।

একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম, ঠিকানাসহ পলাতক আসামিদের নাম, ঠিকানা প্রকাশ করে। শিকার করে যে তারা পরস্পর যোগসাজসে ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন সময়ে যশোর সহ অন্যান্য এলাকায় ডাকাতি কাজে লিপ্ত হয়ে রাস্তা ও বসত বাড়িতে ডাকাতি করে আসছে মর্মেও শিকার করে।

পরবর্তীতে তাদের সাথে থাকা প্রাইভেটকার ও ভাড়া বাসা তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত চক্রটি প্রথমে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে এবং পরবর্তীতে সেখানে অন্যান্য ডাকাত সদস্যরা সমবেত হয়ে এলাকার রাস্তা ও বসত বাড়িতে পরিকল্পিতভাবে ডাকাতি করে থাকে।

এসংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্ৰেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানাঃ

১। সুলতান মুন্সী (৪২),পিতা-আলম মুন্সী,সাং-সোনাউটা,থানা- কাঠালিয়া, জেলা- ঝালুকাঠি (ডাকাতদলের সহযোগী ও প্রাইভেটকারের ড্রাইভার),

২। পারুল (৪০), স্বামী: কামরুল, সাং-হাটখোলা, থানা- সদর, জেলা-যশোর।

উদ্ধার- দেশীয় অস্ত্র সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।