কুয়েতী চিকিৎসক সহযোগী বাংলাদেশি আটক,

আবু নাসের মহিউদ্দিন – কুয়েত প্রতিনিধি:
প্রতারণার অভিযোগে কুয়েতি নাগরিক গ্রেপ্তার, সহযোগী বাংলাদেশিও আটক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা, অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় বিশেষ অভিযানে আহমাদি গভর্নরেটে গ্রেপ্তার করা হয়েছে কুয়েতি নাগরিক আব্দুল্লাহ আলী হুসেইন মুহাম্মদ আল-হাদ্দাদকে।
অভিযোগ, তিনি ভুয়া চিকিৎসা ও কুসংস্কারের নামে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। রোগ সারানো, বন্ধ্যাত্বের চিকিৎসা, দম্পতির পুনর্মিলন এমনকি জাদু ভাঙার মতো ভুয়া দাবি করে অর্থ হাতিয়ে নিতেন তিনি।
তদন্তে জানা যায় কুয়েত মাহবুল্লা এলাকার একটি ভাড়া করা ফ্ল্যাটে পরিবারিক বাসার ছদ্মবেশে প্রতারণার এসব কার্যক্রম চালাচ্ছিলেন আল-হাদ্দাদ। সেখানে ভুয়া মেডিকেল কনসালটেশনের আড়ালে পণ্য বিক্রিও করতেন তিনি সরকারি অনুমোদন ছাড়া তৈল,তরল পানীয় সহ ভিন্ন পণ্য দিয়ে চিকিৎসা করতেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আল-হাদ্দাদের সঙ্গে সহযোগিতা করছিলেন বাংলাদেশি নাগরিক নূর আল-আমিন আবদুল রাজ্জাক। তিনি ড্রাইভার পরিচয়ে কাজ করলেও আসলে ক্লায়েন্ট আনতে ও পণ্য পৌঁছে দিতে সহায়তা করতেন। বিশেষ করে এশীয় সম্প্রদায় ছিল তাদের প্রধান লক্ষ্য। উভয় আসামি ও জব্দকৃত সামগ্রী হস্তান্তর করা হয়েছে আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে— জনশৃঙ্খলা বিঘ্নিতকারী বা অবৈধ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,কুয়েত এর জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতায় হুমকী সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না তাদের কঠোর শাস্তি ব্যবস্থায় কুয়েত থেকে বহিষ্কার করা হবে আজীবনের জন্য কুয়েত নিষিদ্ধ এবং খালিজ মত দেশে নিষিদ্ধ হতে পারে আজীবন এমন ব্যবস্থা নেওয়া হবে।










