শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় আটক ৩

সাহেদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত গভীর রাতে।মামলার এজাহার সূত্রে জানা যায়,ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে।এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।হাটিকুমরুল হাইওয়ে ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়।ডাকাত দল পুলিশের গাড়ি টের পেয়ে রাতের অন্ধকারে দিকবিদিক পালিয়ে যায়।এ সময় পুলিশের পিকআপ গাড়ি নিয়ে ধাওয়া করে মহাসড়কের নাহার এগ্রো এর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতির চেষ্টা কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো- টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে (ট্রাক ড্রাইভার) নাজমুল হোসেন (৩০),একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) ও টাঙ্গাইলের কালিহাতি থানার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)। আজ বুধবার সলঙ্গা থানার ওসি জানান,মামলাটি রেকর্ড হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: