সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২
সোমবার, ২ মার্চ ২০২৬, ১৯ ১৪৩২

1

মনোনয়ন বৈধতার খবরে উচ্ছ্বাস: ঝিকরগাছায় জামায়াতের শোকরানা দোয়া ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মনোনয়ন বৈধতার খবরে উচ্ছ্বাস: ঝিকরগাছায় জামায়াতের শোকরানা দোয়া ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মোঃ ইস্রাফিল হোসেন= স্টাফ রিপোর্টারঃ

যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের মনোনয়ন বৈধ ঘোষণাকে কেন্দ্র করে ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শোকরানা দোয়া মাহফিল ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “এই মনোনয়ন বৈধতা আল্লাহর বিশেষ রহমত। আমাদের আরও ধৈর্যশীল, সংগঠিত ও দায়িত্বশীল হয়ে মাঠে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কোনো প্রকার সংঘাত, উসকানি বা বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমেই এই আসনে বিজয়ের পথ সুগম হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুববিভাগ সভাপতি মো. আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, বাঁকড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল খালেক, নাভারণ ইউনিয়ন আমীর আসাদুজ্জামান, মাওলানা ইমদাদুল হক, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হকসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত আমীর-সেক্রেটারি এবং শিবির নেতৃবৃন্দ।

শেষে দেশ, জাতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

1

হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
হাটিকুমরুল রোড বাসস্ট্যান্ডে ভয়ঙ্কর চাঁদাবাজীর অভিযোগ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

হাটিকুমরুল গোলচত্বর,যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।সেখানে ঢাকা-বগুড়া মহানসড়কের ব্যস্ত বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।স্থানীয়ভাবে ‘লতিফ বাহিনী’ নামে পরিচিত একটি সিন্ডিকেট দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ।
অভিযোগের মূল বিষয়
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকা, চট্টগ্রাম,সিলেট,কুমিল্লা ও কক্সবাজারগামী বাসগুলো থেকে প্রতি ট্রিপে ৫০০–১০০০ টাকা চাঁদা নেওয়া হয়।
অল্প যাত্রী তুললেও ৫০–১০০ টাকা দিতে বাধ্য করা হয়।
সকাল ও দুপুরে শিফট ভাগ করে প্রায় ৪০–৫০ জন সদস্য চাঁদা আদায় করে বলে অভিযোগ।
টাকা না দিলে বাসে যাত্রী তুলতে বাধা দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে,স্থানীয় এক রাজনৈতিক পরিচয়ধারী নেতা আবদুল লতিফ এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাসচালক ও স্টাফদের দাবি, চাঁদাবাজির কারণে তারা কার্যত জিম্মি।প্রতিবাদ করলে পরদিন স্ট্যান্ডে গাড়ি দাঁড় করাতে দেয়া হয় না।এতে ভাড়া বাড়িয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।ঈদুল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ এই বাসস্ট্যান্ডে চাঁদাবাজী বন্ধ না হলে পরিবহন খাত ও সাধারণ যাত্রী উভয়ই দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে।দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

1

আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
আশুলিয়ায় মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি গ্রেপ্তার

 

সাভারঃ

আশুলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৮ টায় আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়া (৫২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মো: মনসুর উদ্দিন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুজিব সেনা ঐক্য লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আত্মগোপনে থাকা ঢাকা জেলা উত্তরের মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা ।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জিএম জুয়েল মিয়ার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, প্রতারণাসহ ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহাবুব উল্লাহ সরকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতেই আমাদের এই অভিযান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে জিএম জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

1

ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
ডিবি যশোরের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX) সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনা,  যশোর জেলা প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভিযান পরিচালনা কালে ২৮/০২/২০২৬ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন ফরেস্ট পাড়াস্থ রিপন মটরস এর সামনে হতে মোঃ হাবিবুর রহমান (৫৫) এর ডান হাতে থাকা বস্তার মধ্যে হতে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX) সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে ইং- ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামির নাম ও ঠিকানাঃ

১। নামঃ- মোঃ হাবিবুর রহমান (৫৫)
পিতাঃ- মৃত শামসুর রহমান
সাংঃ- উত্তর বুরুজ বাগান
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।

উদ্ধারঃ
১। ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স(WIN COREX), যার অবৈধ বাজারমূল্য অনুমান ২,৬২,৫০০ টাকা।