1
জামালগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Oplus_131072

মো. শাহীন আলম = সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২৬) রাতে উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম আলী হোসেন। তিনি উপজেলার উত্তর গ্রামের বাসিন্দা নূর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এএসআই কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পশ্চিম লম্বাবাক সাচনা-মমিনপুর সড়ক এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।










