শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ৬

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:৩৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ৬

মোঃ মনির মন্ডল – সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় ডিম ভর্তি একটি পিকআপ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপসহ ২৮ হাজার ৮০০ পিস ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক। এর আগে, বুধবার (৩০ অক্টোবর) আশুলিয়ার টঙ্গাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন এসআই আশরাফুল ইসলাম, এএসআই রেজাউল তালুকদার ও এএসআই মেহেদী হাসান।

গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলেন- জামালপুর জেলা সদরের কচুনদরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ফকির, সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামের আজগর আলী বেপারীর ছেলে মো. মনির বেপারী, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে মো. শাহীন আকন্দ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের মৃত আনিসুর সোনারের ছেলে মো. সজিব জয় সোনার, একই এলাকার চক ভাগবানপুর গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. সফি সরকার ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কাঠালিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মো. বাবুল মিয়া। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ওসি আবুবকর সিদ্দিক জানান, সম্প্রতি দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে ডাকাতি ও লুটপাট বেড়েছে। আমরা এ দিকটায় নজড় দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজসহ গত এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

তিনি আরও জানান, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল এলাকা থেকে একটি পিকআপে মোট ২৮ হাজার ৮০০ পিস ডিম লোড করে মিরপুর-১৪ নম্বর ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশ্যে চালক ও হেলপারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে পৌঁছলে পিকআপটি লক্ষ্য করে ইটের ঢিল ছুড়ে চালক  ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিকআপ থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করে পিকআপ থেকে তাদের নামিয়ে দেয়। পরবর্তীতে ডাকাতরা ডিম ভর্তি পিকআপ নিয়ে আরিচার দিকে চলে যায়। পরে আবার তারা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসে মো. বাবুল মিয়ার কাছে ডিমগুলো বিক্রি করেন।

থানা পুলিশ জানান, ঘটনার দিন ভুক্তভোগী মনির হোসেন আশুলিয়া থানায় এসে মৌখিক অভিযোগ দিলে তৎক্ষনাৎ একটি তদন্ত টিম গঠন করে অভিযানে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আশুতোষ মন্ডলের মার্কেটের সামনে থেকে আব্দুর রহমান ফকির ও মো. মনির হোসেন নামের দুই বেপারীকে আটক করে লুণ্ঠিত ডিম উদ্ধার করে পুলিশ। পরে আটক দুইজনের দেওয়া তথ্যমতে বাকি চারজনকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ডাকাত দলের ছয় সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।