শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১১:০৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

মনা,যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, তরিকুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৮ নভেম্বর/২০২৪) ইং তারিখ সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশন চত্বরে, ৬নং ভবারবেড় ওয়ার্ড বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-আব্বাস আলী(৬নং ভবারবেড় ওয়ার্ড বিএনপি)

অনুষ্ঠানটি’র সঞ্চালনায় ছিলেন-খায়রুল ইসলাম মনা(সাংগঠনিক সম্পাদক,৬নং ভবারবেড় ওয়ার্ড বিএনপি)।

শোকসভার আলোচনায় অংশ নেন-বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রাক মালিক সমিতি’র সভাপতি-মো.আতিকুজ্জামান সনি,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক-আবু তাহের ভারত,সাংগঠনিকসম্পাদক-

আক্তারুজ্জামান,পৌর যুবদল সভাপতি-মফিজুর রহমান বাবু,পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি-হাসান ইমাম,৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি-মাসুদুর রহমান কাক্কু। এ ছাড়াও ঐ ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ অংশ নেন।

শোক স্মরণ সভায় বক্তারা বলেন-
তরিকুল ইসলাম ছিলেন দেশের দক্ষিণ বঙ্গের লৌহ মানব, তিনি কখনো নিজের কথা ভাবেননি, সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন, তিনি ছিলেন যশোর জেলার উন্নয়নের কারিগর। বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)’র প্রতিষ্ঠাতা-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁকে খুলনা বিভাগের বিএনপি’র দায়িত্ব দিয়েছিলেন। পরে তিনি বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হন। তাঁর কারণে দক্ষিণ বঙ্গে বিএনপি একটি শক্তিশালী দলে পরিণত হয়েছিল। তিনি ছিলেন দক্ষ রাজনীতিবীদ, বাংলাদেশ সরকারের একজন সাবেক মন্ত্রী,পাশাপাশি সাংবাদিকতার জগতে তার বিচরণ রয়েছে। যশোর থেকে প্রকাশিত,বহুল প্রচারিত দৈনিক লোকসমাজ পত্রিকার একজন সফল প্রকাশক ছিলেন তিনি।

উল্লেখ্য,প্রয়াত তরিকুল ইসলাম এর জন্ম যশোর জেলার পৌরসভাধীন ঘোপ সেন্ট্রাল রোডে। তার জন্ম

১৬ নভেম্বর ১৯৪৬ ইং, মৃত্যু- ৪ নভেম্বর ২০১৮ইং)।

ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোর উন্নয়নের কারিগর রাজনীতিক এই মানুষটি নানা অত্যাচার, জেল-জুলুম-নির্যাতন সহ্য করলেও কখনো পিছু হটেননি। সে কারণে তাকে যশোর তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির ‘লৌহমানব’ হিসেবেও ডাকা হয়। সাধারণ মানুষের সাথে তাঁর সম্পর্ক ছিল নিবিড়। যে কারণে তিনি ছাত্র সংসদ থেকে দেশের মন্ত্রী পরিষদে স্থান লাভ করেছিলেন। ছিলেন যশোর পৌরসভার চেয়ারম্যান। এছাড়া, একাধিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও তরিকুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যশোর জেলা-উপজেলায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে শোক কর্মসূচি পালণ করা হচ্ছে।

মরহুম তরিকুল ইসলামের পিতা আব্দুল আজিজ ছিলেন ব্যবসায়ী ও মা মোসাম্মদ নূরজাহান বেগম ছিলেন গৃহিনী। বড় ছেলে শান্তনু ইসলাম সুমিত ব্যবসায়ী। তিনি বর্তমানে পিতার প্রতিষ্ঠিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিতও পিতার আদর্শ অনুসরণ করে হয়ে উঠেছেন দক্ষ রাজনীতিক।

অমিত বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনকি সম্পাদক। মরহুম তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম ছিলেন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও সাবেক উপাধ্যক্ষ। অধ্যাপক নার্গিস বেগম বর্তমানে যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।