বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়পুরহাটে পুলিশ পরিচয়ে হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৪:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি

 

মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে অবস্থিত হাফিজার রহমান বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল চুরি ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০-২৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল পুলিশ পরিচয়ে হিমাগারের মূল গেটে এসে নৈশ্যপ্রহরীকে গেট খুলতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে প্রহরীকে জিম্মি করে তারা হিমাগারের অফিস রুমে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরা ও ক্যাশ কাউন্টার ভাঙচুর করা হয়।

ডাকাত দল হিমাগারের কয়েকজন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে। শ্রমিকরা প্রতিরোধের চেষ্টা করলে তাদের ব্যাপক মারধর করা হয় এবং একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় ডাকাতরা মেশিন রুমে ঢুকে ট্রান্সফরমার ভেঙে মূল্যবান যন্ত্রাংশ লুট করে।

হিমাগারের নৈশ্যপ্রহরী আব্দুল করিম বলেন, রাত ১২টার দিকে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে গেট খুলতে বলে। আমি গেট খুলতেই ২০-২৫ জন ডাকাত জোর করে ভিতরে ঢুকে আমাকে অস্ত্রের মুখে ভয় দেখায় এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। পরে শ্রমিকদের মারধর করে তারা হিমাগারে ব্যাপক লুটপাট চালায়।

সোমবার ভোর ৫টার দিকে আহত শ্রমিকদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে সাহা আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হিমাগারের ম্যানেজার বেলাল হোসেন বলেন, মালিকপক্ষ সকালে আমাকে ডাকাতির ঘটনা জানায়। আমি ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি এবং বীজ হিমাগারের মালিক আশরাফ তালুকদার আত্মগোপনে রয়েছেন। ব্যবসায়ী পরিবারের দাবি, একটি সংঘবদ্ধ চক্র এই চুরির সঙ্গে জড়িত। তারা দ্রুত এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাজ আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ক্ষেতলাল নয়, পাশের কালাই ও আক্কেলপুরেও সাম্প্রতিক সময়ে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনও এই চক্রের সদস্যদের শনাক্ত করতে পারেনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

  • জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।