শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়পুরহাটে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জয়পুরহাটে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের জিরো পয়েন্টে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক ওবায়দুল্লাহ মুসা, জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি দেওয়ান জহুরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি দেওয়ান বদিউজ্জামান বদি, জয়পুরহাট আল-বারাকা হার্ট সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, পদ্মা ক্লিনিকের ম্যানেজার তানভির হোসেন, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর শহীদ প্রমুখ।

পদ্মা ক্লিনিকের ম্যানেজার তানভির হোসেন জানান, গতকাল আমাদের জোরপূর্বক প্রিপেইড মিটার সংযোগ দেওয়া হয়েছে। সংযোগের পর ৬ হাজার টাকা রিচার্জ করা হলেও, ব্যালেন্সে ৪ হাজার ৭০০ টাকা দেখানো হয়। কিছু চার্জ কেটে নেওয়ার কারণে এই পরিমাণ কমে যায়। এছাড়া মিটারের ব্যালেন্স শেষ হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা আমাদের ভোগান্তি আরও বাড়াবে।

বক্তারা আরও জানান, জয়পুরহাট জেলার বেশিরভাগ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন। তাদের পক্ষে প্রিপেইড মিটারে নিয়মিত টাকা রিচার্জ করা অত্যন্ত কঠিন হবে। বিশেষত, কখন ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, তা নিয়ে বড় অনিশ্চয়তা রয়েছে। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জয়পুরহাটের মতো দরিদ্র এলাকায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা হোক।

জয়পুরহাট নেসকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আদনান সাকিব জানান, নেসকোর অধীনে এ জেলায় ৩৩ হাজারের বেশি গ্রাহক রয়েছে। গত ১০ ডিসেম্বর থেকে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। আপাতত থ্রি-ফেজ গ্রাহকদের মিটার স্থাপন করা হচ্ছে। এ পর্যন্ত ৫১ জন গ্রাহকের মিটার স্থাপন সম্পন্ন হয়েছে। প্রিপেইড মিটারে গ্রাহকরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন, সেই মোতাবেক বিল তাদের ব্যালেন্স থেকে কাটা হবে। এতে বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে থাকবে।

এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সরকারের উচিত প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং গ্রাহকদের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।