বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির পরিশ্রমী ও সৎ ঠিকাদার আব্দুল মান্নান মাফিয়া নয়,

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির পরিশ্রমী ও সৎ ঠিকাদার আব্দুল মান্নান মাফিয়া নয়,

 

মাহিদুল ইসলাম ফরহাদ – চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির মাফিয়া ঠিকাদার আব্দুল মান্নান, শতকোটি টাকার মালিক ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার এলজিইডিতে সিন্ডিকেট আর দরপত্র নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ সম্পদ গড়া, আওয়ামী লীগপন্থী ঠিকাদার আব্দুল মান্নান, নাচোল উপজেলার ফতেপুর ইউপির ফুলবাড়ী গ্রামে সড়ক নির্মাণে পুরোনো ইটের খোয়া ব্যবহার চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সাবেক এমপি জিয়াউর রহমানের ওপর ভর করে এলজিইডির ঠিকাদারি নিয়ন্ত্রণ করাসহ আরও কয়েকটি ভিত্তিহীন অভিযোগ এনে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করে কর্তৃপক্ষ।

সংবাদটি প্রকাশ করায় উক্ত সংবাদের বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করি এবং সংবাদে আনিত অভিযোগ গুলোর সত্যতা খোঁজার চেষ্টা করি। সরেজমিন অনুসন্ধানকালে ঠিকাদার আঃ মান্নানের বিরুদ্ধে কয়েকজন স্বার্থান্বেষী ঠিকাদার ও দৈনিক যুগান্তরের নাচোল উপজেলা রিপোর্টার বার্তা কক্ষে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তমুলক সংবাদ প্রকাশ করার উৎসাহ দেয়।

অনুসন্ধানে ঠিকাদার আঃ মান্নানের রাজনীতিতে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট কোন তথ্য অনুসন্ধানকালে মেলেনি। এছাড়াও পুর্বেও কোন সাংসদদের ছত্র ছায়ায় সরকারি কাজে আধিপত্য বিস্তার করারও কোন তথ্য মেলেনি। অনুসন্ধানে জানা গেছে, আব্দুল মান্নানের গোমস্তাপুর উপজেলার জাতাহারা এলাকায় শিউলী রাইস মিল, বঙ্গপুরে সাথী ও মান্নান নামে দুটি ইটভাটা গড়েছেন প্রায় ২০ বছর আগে। এছাড়াও সদর উপজেলার মহারাজপুরে ইঞ্জিনিয়ার সুমন আলী পরিচালিত আলীজ ড্রিম ফিলিং স্টেশন নামে একটি পেট্রলপাম্প রয়েছে সেটির বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানে বিনিয়োগের বড় একটি অংশ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এ লোন রয়েছে।

অনুসন্ধানে আরো জানা যায়, তার ব্যবসার লাভের একটি অংশ তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিলিয়ে দেন, এবং অনেক গরিব পরিবারের মেয়েদের বিয়ে, মেয়েদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে তিনি অনুদান দিয়ে থাকেন।

ঠিকাদার আঃ মান্নানের বিষয়ে তার গ্রামের বাড়ি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজের সাথে জড়িত। আঃ মান্নানের কাছে গেলে সমাজের অসহায় – দরিদ্র মানুষসহ এলাকার মসজিদ, মাদ্রাসায় ও খেলা-ধুলায় কিশোরদের উৎসাহিত করতে বিভিন্ন সময় আর্থিক সহোযোগিতা তার সাধ্য মতো প্রদান করে থাকেন।

এ বিষয়ে নাচোল উপজেলা এলজিইডি অফিসার শাহিনুল ইসলাম বলেন, ফুলবাড়ী রাস্তায় যে ইট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহারের উপযুক্ত এবং গাইড ওয়াল এর ইট এগুলো ব্যবহার করার জন্য ইস্টিমেটে উল্লেখ্য করা আছে, এবং সেখানে উন্নত মানের ইট- ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। যে রিপোর্টার নিউজটি করেছেন এটি একটি উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন নিউজ ।
ঠিকাদার আঃ মান্নান অনেক বছর থেকে সুনামের সহিত বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন ও হয়রানি বন্ধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবেন আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হেড লাইন চেঞ্জ করে দিন

1

নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোয়ারা বেগম বলেন, “নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।