বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তি মালিকানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৫ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ভেংগে ফেলা আওয়ামী লীগ পার্টি অফিসের একাধিক ব্যক্তি মালিকানা

মোস্তফা আল মাসুদ:

বগুড়া শহরের সাতমাথা এলাকায় গুঁড়িয়ে দেওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) জেলা কার্যালয়ের জমি ব্যক্তিমালিকানা বলে দাবি করা হয়েছে। এদিকে কার্যালয়টির স্থানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

গতকাল শনিবার(০৮-০২-২৫)ইং দুপুরে কয়েক ব্যক্তি ভেঙে ফেলা জাসদ কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপর একটি ব্যানার ঝুলিয়ে দেন। একই দিন সন্ধ্যার আগে সেখানে ‘জুলাই ২০২৪ স্মৃতিকরণ মসজিদের জন্য নির্ধারিত স্থান, বাস্তবায়নে: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’ লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ডা. আব্দুল্লাহ সানি নামের একজন সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ এখানে স্থাপন করা হবে। এ সময় একই সংগঠনের অন্য কয়েকজন পাশে ভেঙে ফেলা আওয়ামী লীগের অফিসকে টয়লেট হিসেবে ব্যবহারের কথাও জানান।

এর গত বৃহস্পতিবার রাতে ছাত্র -জনতা একত্রে শহরের সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়, পাশের আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়, টাউন ক্লাব এবং জেলা জাসদ কার্যালয় ভেঙে ফেলে। একই সময় তারা শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির অফিসও ভেঙে ফেলে।

মালিকানা দাবি করা ব্যানারে উজ্জল নামের একজনের সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করা হয়েছে। উজ্জলের বড় ভাই মিজানুর রহমান এবং মোখলেছুর রহমান দাবি করেন, তাঁদের দাদা কোরবান আলী ১৯৫২ সালে এই সম্পত্তি কিনেছিলেন। তবে স্বাধীনতা যুদ্ধের আগপর্যন্ত তাঁর দখলেই ছিল। দেশ স্বাধীনের পর জায়গাটি বেদখল হয় এবং পরবর্তী সময়ে জাসদের দলীয় কার্যালয় হিসেবে সেটি ব্যবহার করা হয়। তাঁরা বলেন, ‘রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহারের কারণে এত দিন আমরা জায়গাটির দখল পাচ্ছিলাম না। এখন ভেঙে ফেলায় দখল নিতে এসেছি।’

বগুড়া জেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই সম্পত্তি ছিল হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির নামে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার সময় তাঁরা ভারতে চলে যান। পরে সরকার জায়গাটির কর্তৃত্ব গ্রহণ করে। তবে ১৯৭৩ সাল থেকে আমরা সেখানে আছি এবং লিজের জন্য আবেদন করি। আবেদন করার পর মালিকানা দাবি করে বগুড়া মোটর মালিক গ্রুপ মামলা করলে আবেদনটি ঝুলে থাকে।

বগুড়া জেলা জাসদের সদস্য অ্যাডভেকেট আব্দুল লতিফ পশারী ববি NPS রাজশাহী সহ-সম্পাদক মোস্তফা আল মাসুদকে বলেন, যাঁরা মালিকানা দাবি করছেন তাঁদের মামলা ১৯৯৪ সালে সিভিল কোর্ট খারিজ করে দিয়েছেন। এরপর মোটর মালিক গ্রুপের মামলাও খারিজ হয়ে যায়। জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০৯ সালে এই জায়গা অর্পিত সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয়। তিনি আরও বলেন, ১৯৪৮ সাল থেকে সেখানে ছাত্রলীগের অফিস ছিল।’ ৭৩ সালে জাসদকে এক বছরের জন্য লিজ দেওয়া হয়। এরপর মামলার কারণে পরবর্তী সময়ে আর লিজ নবায়ন করা হয়নি।

জাসদ কার্যালয়ে মসজিদ স্থাপনের বিষয়ে ডা. আব্দুল্লাহ সানি বলেন, ‘জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক শহীদ আবু সাঈদের বাবা বলেছিলেন, তোমরা আমার সন্তানের জন্য কোনো মূর্তি বানাবে না। তোমরা পারলে আমার ছেলের নামে মসজিদ করবে। সে জন্য আমরা এখানে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি।’

এ বিষয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার NPS কর্মী মোস্তফা আল মাসুদকে বলেন, ‘থানা-পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। সেখানে সার্ভেয়ার পাঠানো হয়েছিল। নথিপত্র দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।