শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যের চিকিৎসা ও ঔষুধ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, বিনামূল্যের চিকিৎসা ও ঔষুধ বিতরণ

মোঃ নজরুল ইসলাম খানঃ

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ‍্যোগে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব‍্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক‍্যাম্পে মেডিকেল ১৯জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১ হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা ঔষুধ দেয়া হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রেজওয়ানা মির্জা, দন্ত বিশেষজ্ঞ অধ্যাপক তফাজ্জল ইসলাম চক্ষু বিশেষজ্ঞ তৌফিক এলাহী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃতরুণ কান্তি পাল, ডাক্তার এসছানুল হক ডাক্তার সাখাওয়াত জাহান রিফাত ডাঃএ কে এম কামরুজ্জামান ডাঃ সাইফুল ইসলাম তুষার ডাঃ রূপক দেবনাথ, ডাঃ সাইকা ইসলাম জান্নাত, ডাঃ মনিরুল হক রুবেল সহ ১৯জন চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহস্রাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এ সময় অ‍্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃরফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়ার , মুক্তিযোদ্ধা আবুল কালাম,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাবুদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিস্বাস সমর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোয়ানঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রিন্সিপাল কুদরতে এলাহী পুনম, কামাল উদ্দিন সহ এসোসিয়েশন অর্ধশতাধিক সদস্য সার্বিক সহযোগিতা করেন। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল৷ ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল ২ নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহ অন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট সব সময় মাধবপুরের মানুষের জন‍্য কিছু করতে চায়। চিকিৎসা সেবা নিয়ে আজকে আমরা এসেছি।অনেক অসহায় মানুষ আজ বিশেষজ্ঞ চিকিৎসরদের সেবা পেয়েছেন। ভবিষ‍্যতে মাধবপুর এসোসিয়েশন সিলেট অতীতের ন‍্যায় মানবতার সেবার পরিধি আরো বাড়ানোর চেষ্টা করবো। কারণ সংগঠনে যারা আছেন সকলইের শিকড় মাধবপুর।

1

নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম
নাগরপুরে শনিবার শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার (১১ জুলাই) নাগরপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নাগরপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে দেলদুয়ার উপজেলা ফুটবল দলের। খেলা বিকেল সাড়ে ৩টায় নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং উপজেলা পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, নাগরপুরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা নাগরপুর ও দেলদুয়ার উপজেলার ফুটবলপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

1

বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা মডের মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ,উপজেলার হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার,   বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আর টিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান গণরা বক্তব্য রাখেন ।
এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

1

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৪৩ পিএম
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্য আশরাফুল সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জামালপুরের বিজ্ঞ নারী  ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাকি এক আসামীকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুরাই) বিকাল ৩ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক  জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, মামলার আসামী নিলখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু,  বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।