বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

শার্শায় আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা সংস্থার কর্মকর্তা অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
শার্শায় আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা সংস্থার কর্মকর্তা অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থা যশোর পশ্চিম শাখার সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে পরিচয়পত্র বানিয়ে দেওয়া ও পরিচিত সভার আয়োজনের নামে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সংগঠনটিকে মানুষের বিশ্বাসযোগ্য করতে শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া হাই স্কুল মাঠে পরিচিতি, মত বিনিময় ও শপথ গ্রহন অনুষ্ঠান আয়োজন করেন সংস্থাটি। এতে যশোর জেলা পুলিশ সুপার, শার্শা নির্বাহী কর্মকর্তা, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট সাবেরুল হক সাবু, শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন, শার্শা, বেনাপোল, ঝিকরগাছা ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২৩ জনকে অতিথি করা হয়। তবে বাস্তবতা হলো এই অনুষ্ঠানে একজন জামায়াত নেতা ছাড়া আর কোন আমন্ত্রিত অতিথিকে উপস্থিত হতে দেখা যায়নি।

এদিকে শার্শা উপজেলা সমাজসেবা অফিস ও হিউম্যান রাইর্টস যশোরের কর্মকর্তারা জানিয়েছেন এটি একটি ভুঁইফোঁড় সংগঠন। এদের বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।

অনুসন্ধানে জানা গেছে, শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের ওলামা’লীগের সাবেক সভাপতি মৃত নেছার উদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ। সে দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন।গত দুই বছর আগে দেশে এসে বেকার জীবনযাপন করছিলেন। হঠ্যাৎ গত কয়েক মাস অনলাইন নিউজ পোর্টাল আজকের গোয়েন্দা সংবাদ নামের একটি পত্রিকা কার্ড গলায় ঝুলিয়ে এবং একটি বুম সাথে নিয়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মি বনে যান। এরপর থেকে একাধিক ব্যক্তিকে মানবাধিকার কর্মির পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নামে জন প্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে অর্থ আত্মসাত করে আসছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে ঢাকঢোল বাজিয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার নামে পরিচিত ও মতবিনিময় সভার আয়োজন করলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।পরে বিভিন্ন দপ্তরে সংস্থাটির সত্যতা জানতে খোঁজ নিলে সকলে ঐ সংস্থাকে ভুঁইফোড় বলে অবহিত করেন।

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নরুজ্জামান লিটন জানান, তারা দাওয়াত পেয়েছিলেন। তবে সংস্থাটির বিষয়ে খোঁজখবর নিয়ে ভালো তথ্য না পাওয়ায় তারা দুইজনই আসেননি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম কেন আসেননি জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি কাজে ব্যস্ত ছিলাম এজন্য যেতে পারিনি। সংস্থাটির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাইলে বলেন, আমি খোঁজখবর নিয়েছে। এবং সাংবাদিকদেরও খোঁজখবর নেওয়ার অনুরোধ করেন।

অভিযুক্ত আসাদুজ্জামান জানান, আমাদের সংস্থার নিয়ম সদস্য হতে গেলে সর্বনিম্ন ১ হাজার থেকে ২ হাজার টাকা দিতে হয়।এসময় তার কাছে প্রশ্ন করা হয় তিনি কতজনের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন। তখনই তড়িঘড়ি করে আলাপ’কলটি কেটে দেন।

হিউম্যান রাইর্টসের যশোরের নির্বার্হী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, এসব কতিপয় ভুয়া সংগঠনের লোকজন সেবা প্রার্থীদের ভুল বুঝিয়ে মানবাধিকারের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।পারিবারিক, জমি সংক্রান্তসহ যে কোনো সমস্যা সমাধানের নামে অর্থ আদায় করে। প্রশাসনের কাছে বিভিন্ন তদবিরের পাশাপাশি করছে আইডি কার্ড বাণিজ্য। সংগঠনের মনোগ্রাম ও পতাকা ব্যবহার করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে কেউ কেউ। কোনো কোনো ক্ষেত্রে পুলিশসহ সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা তাদের সরকারি প্রতিষ্ঠান ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদ মিলন জানান, এ নামের মানবাধিকার সংস্থার বিষয়ে তার কাছে এবং অফিসে কোন তথ্য নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলে তিনি জানান।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, সংস্থাটির বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। তবে সংগঠন বা সংস্থার নামে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

1

বকশীগঞ্জ উপজেলায় নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পিএম
বকশীগঞ্জ উপজেলায় নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

 

বকশীগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি মূলক  সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষীবিদ আমিনুল ইসলাম, উপজেলা যু্ব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, নতুন কঁড়ি স্পোর্টস এ ৮ টি প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি খেলায় অংশগ্রহণ করতে পারবেন।

1

বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম
বকশীগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

Oplus_131072

 

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে একটি খালের ওপর নির্মিত সেতুর দীর্ঘ দিন থেকে  দুই পাশের রেলিং ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙা এই সেতু দিয়ে সাতটি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন ভোক্তভেগি এলাকাবাসী’রা।

বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গো- হাটি থেকে  মেষেরচর  যাওয়ার সড়কে খালের ওপর প্রায় ২৮ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। তবে নির্মাণের ১৫ বছর পর এর দুই পাশের রেলিং ভেঙে যায়। বর্তমানে সেতুর বিভিন্ন যায়গায় ফাটল দেখা দিয়েছে । এ ছাড়াও সেতুটির দৈর্ঘ্য ও প্রস্থ কম হওয়ায় পাশাপাশি দুটি অটোভ্যান চলাচল করতে পারে না।

এ অবস্থায় ঝুঁকি নিয়ে প্রতিদিন সাতটি গ্রামের সাধারণ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করেন।

গতকাল রোববার সরজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং ভেঙে পড়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । এই সেতুর ওপর দিয়ে সাতটি  গ্রামের মানুষ চলাচল করেন। সেতুর ওপর দিয়ে যে কোন যানবাহন চলাচল কষ্টদায়ক ব্যাপার হয়ে উঠেছে। মেষেরচর পূর্বপাড়া, মেষেরচর পশ্চিম পাড়া, বড়ইতারি, সর্দারপাড়া,ঝালরচর গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ।

স্থানীয়রা জানান , দীর্ঘ দিন থেকে রেলিং ভেঙে পড়ায় এই সেতুর ওপর দিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতের বেলা অন্ধকারে চলাচল খুব কষ্ট দায়ক হয়। এ কারণে ওই সেতুর ওপর দিয়ে সাত গ্রামের  প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মেষেরচর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা আবিরুজ্জামান জনি জানান, প্রায় ১৩ বছর আগে সেতুর দুই পাশের রেলিং ভেঙে যায় এতে করে প্রায় সময় সেখানে দূর্ঘটনা ঘটে এর আগেও ২০২৪ সালে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে এক মহিলার ঘটনার স্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। তাই দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনঃনির্মাণের জন্য দাবি জানাচ্ছি।

মেষের চর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, সেতুর দুই পাশের রেলিং না থাকায় গত সপ্তাহে দেড় লক্ষ টাকা দামের একটি ষাঁড় গরু সেতু থেকে পড়ে মারা গেছে। এর আগের এই সেতু থেকে পরে দুটি গরু মারা যায়। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে সেতুটির রেলিং না থাকায়  আতঙ্কে  সেতু পারাপার হতে হয় তাদের ।  বৃদ্ধ ও শিশুরা সেতু দিয়ে চলাফেরা করতে পারছে না। মাঝখানে ঢালাই ভেঙে যাওয়ায় স্থানীয়রা কাঠ ফেলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

মেষের চর পূর্বপাড়া গ্রামের পান ব্যবসায়ী আসলাম হোসেন বলেন, রেলিং ভাঙা এই সেতুর ওপর দিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করলেও রাতে ঝুঁকি নিয়ে  চলাচল করতে হয় । এরপরও দাবি জানাই যত দ্রুত সম্ভব সেতুটি সংস্কারের জন্য।

বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী শামছুল হক জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা কে, বলেন সেতুটি নির্মাণের জন্য নির্বাহী প্রকৌশলী জামালপুর বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা হবে সেতুর কাজ।

1

বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম
বকশীগঞ্জে পুকুরের পানিতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু

Oplus_131072

 

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে  রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার  ( ২০  এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বাট্টাজোর  ইউনিয়নের পূর্ব দত্তেরচর  গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোহান ওই গ্রামের  মাহমুদুল হাসান রুবেলের ছেলে।

স্থানীয় ও পরিবার  সূত্রে জানা গেছে, সোমবার  সকালে  পরিবারের সবার অজান্তে রোহান বাড়ির সামনে একটি পুকুর পাড়ে খেলা করছিল । খেলার একপর্যায়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। রোহানকে  বাড়িতে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খৌঁজাখঁজির একপর্যায়ে শিশুটির দাদা আমজাদ হোসেন  বাড়ীর পাশে  পুকুরের পানিতে শিশুটির  মরদেহ  ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে  যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ  থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন  জানান, খবর পেয়েই ঘটনার  স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবিষয়ে আইনি পদক্ষেপ  চলমান আছে।‌