বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

সাতক্ষীরা শ্যামনগরে ভন্ড পীর মিজানুর রহমান গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সাতক্ষীরা শ্যামনগরে ভন্ড পীর মিজানুর রহমান গ্রেফতার

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং প্রতারণার অভিযোগে মো. মিজানুর রহমান নামের এক ভণ্ডপীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগরের ধুমঘাট অন্তাখালী গ্রামে তার নিজ আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার জামাতা ও সহযোগী মো. আবু নাইমকেও আটক করা হয়।
এর আগে, প্রতারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা (মামলা নং-২০) দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান নিজেকে ‘আল্লাহ পাকের কুতুব ও ওলি’ দাবি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি ‘অন্তঃচক্ষু’ খুলে দেওয়ার নাম করে মানুষকে বিভ্রান্ত করে আর্থিক সুবিধা নিতেন। তার বিরুদ্ধে ভক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
বাদী সিদ্দিকুল ইসলামের অভিযোগ, মিজানুর রহমানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম “শরীয়তের মানদণ্ডে ওলিগণের হালত” নামে একটি বই প্রকাশ করেন, যেখানে মহান আল্লাহ এবং রাসুল (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য রয়েছে। ২০১৬ সালে প্রকাশিত এই বইয়ে দাবি করা হয়, মানুষের ইচ্ছায় আল্লাহ নিজের হুকুম পরিবর্তন করেন এবং বান্দারা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে।এছাড়া, বাদী আরও অভিযোগ করেন, মিজান তার কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়েছিলেন। পরে টাকা ফেরত চাইলে তিনি ‘মাওলা দিচ্ছে না’ বলে প্রতারণা করেন এবং বাদীকে তাড়িয়ে দেন।
গত শুক্রবার মিজানের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হলে কয়েকশ মানুষ তার আস্তানার দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। তবে পুলিশের বাধার কারণে তখন বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। শ্যামনগর উপজেলা ওলামা পরিষদের নেতারা প্রশাসনকে তিন দিনের মধ্যে মিজানকে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন।
সোমবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন কয়েকজন ভুক্তভোগী। চাঁদপুরের ইমরান হোসেন, শরীয়তপুরের জাফর আহমেদ এবং ঢাকার আব্দুল হালিম জানান, মিজান তাদের ‘আল্লাহর ওলি’ বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সাত বছর তার আস্তানায় থাকতে বাধ্য করেন। এ সময় তিনি অন্তঃচক্ষু খুলে দেওয়ার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করেন।
এছাড়া, মিজান নিজেকে ‘মহান অলী’ দাবি করে বলতেন, তিনি নিয়মিত আল্লাহর সঙ্গে কথা বলেন। এমনকি নিজের ছেলে ইউসুফকে রাসুলের জামাতা হিসেবে পরিচয় দিতেন এবং নানা আজগুবি তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, সিদ্দিকুল ইসলামের দায়ের করা মামলার ভিত্তিতে মিজানুর রহমান ও তার জামাতা আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।
মিজানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরজুড়ে আনন্দ মিছিল বের হয়। এতে তার আস্তানার পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ, আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মিজানুর রহমানের প্রতারণার বিষয়ে আরও তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

1

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপি সকল নেতৃবৃন্দ গ্রুপিং ভেদ ভেঙ্গে একসঙ্গে ধানের শীষের হয়ে নির্বাচন করবেন

মনা – যশোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে,যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সব গ্রুপিং ভেদ ভেঙ্গে ধুয়ে মুছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের র্শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের র্শীষের পক্ষে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ শে জানুয়ারী ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় উলাশী ইউনিয়ন এর ধলদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ সময় সকল নেতাদের মাঝে একটি মিলন মেলায় রূপান্তর সৃষ্টি হয়। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,আমরা সবাই কাঁধে কাঁধ রেখে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, তাই নিজের আপন ভাইয়ের চাইতেও দলের ভাইকে আমরা আপন ভাই মনে করি। এবং আমাদের উলাশী ইউনিয়ন আন্দোলন সংগ্রামে শার্শা উপজেলায় সব সময় এগিয়ে আছে।
তাই উলাশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কে আমি আহ্বান জানায়,আসুন রাগ অনুরাগ অভিমান ভুলে,
১২ ই ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশি দিন নাই, তাই সকলে মিলে মিশে প্রত্যেকটা ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে,মা বোনেদের কে ধানের শীষে ভোট দেয়ার জন্য অনুরোধ করবেন। এবং আমাদের শার্শা -১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ”মা”’ মাটি মেহনতী মানুষের নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর পক্ষে নির্বাচন করি।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান নেদা,সহ সভাপতি সাখাওয়াত, সহ সভাপতি জমাত আলী মেম্বার,সহ সভাপতি মোঃ খোকন,সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।

এছাড়াও উলাশী ইউনিয়ন এর সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সুপার ফাইভসহ বিএনপির সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

1

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

1

সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সাহেদ আলী,সিরাজগঞ্জ :

আরাফাত রহমান কোকোকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করে বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের ছোট ভাই যিনি ইতোমধ্যে ইন্তেকাল করেছেন সেই আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সারাদেশের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এই বক্তব্যে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জিয়া পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছি।