বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

৩ কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৫৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
৩ কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪ জন

নাজমুল হক ইমু, স্টাফ রির্পেোটারঃ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায়, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ) জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইমামুজ্জামান, মো: টিটুল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস ডিবি টিম, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৪/০৩/২০২৫ তারিখ রাত ২১.৪০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ০১। মোঃ সাজু আহম্মদ (২৯),পিতা-মোঃ রফিক মিয়া, সাং-মুক্তিরবাগ ০২। মোঃ জুয়েল(৪৬), পিতা- নবাব মিয়া, সাং- বাকা চড়াইল উভয় থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকাদ্বয়কে ( ০১ কেজি ৫০০ গ্রাম + ৫০০ গ্রাম) = ০২ কেজি গাঁজাসহ এবং ১৪/০৩/২০২৫ খ্রিস্টাব্দ ২৩,৩০ ঘটিকার সময় পৃথক অপর একটি অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী ০৩। মোঃ হাবিবুর রহমান@ জুয়েল(৪৮), পিতা-মৃত আবুলকালাম, সাং- চর আলিমাবাদ, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর বর্তমান- বংশাল,-ঢাকাকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং ১৫/০৩/২০২৫ খ্রিস্টাব্দ ০১:৩৫ ঘটিকায় অপর একটি অভিযানে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দডাক পাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী ০৪। মো: আনোয়ার খান(৩২), পিতা-মৃত আনিছ খান, সাং- বোরহানীবাগ কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা কে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: