মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বাগমারা হাইস্কুল মাঠে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:৫২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
বাগমারা হাইস্কুল মাঠে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:

আজ (২৩ মার্চ) বিকাল ৪ টায় কুমিল্লা, লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে “দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা’র প্রস্তাবিত আহ্বায়ক
💮মোঃ মাসুদ করিম
সঞ্চালনা করেন :- লালমাই উপজেলা (প্রস্তাবিত) সদস্য সচিব
💮মোঃ ইউসুফ আলী মীর (পিন্টু)
প্রধান অতিথি ছিলেন :-বিএনপির সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা 💮বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী
বিশেষ অতিথি ছিলেন :-
💮সদর দক্ষিণ উপজেলা সাবেক সভাপতি
আলহাজ্ব সিদ্দিকুর রহমান
💮বাংলাদেশ সুপ্রিম কোট ইউনিট যুগ্ম-সম্পাদক :-
এডভোকেট সোহরাব হোসেন পলাশ
💮 সদর দক্ষিণ উপজেলা (প্রস্তাবিত) আহ্বায়ক এডভোকেট মুহ, আখতার হোসাইন
💮সদর দক্ষিণ উপজেলা (প্রস্তাবিত) সদস্য সচিব :- মোঃ ওমর ফারুক চৌধুরী
💮 বৃহত্তর পেরুল ইউনিয়ন, সাবেক চেয়ারম্যান
মোহাম্মদ আমান উল্লাহ (আমান)
💮ভুলইন উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লালমাই উপজেলা (প্রস্তাবিত) যুগ্ম-আহ্বায়ক
এবিএম ওমর ফারুক সুমন
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন,
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপির নেতাদের মধ্যে ছিলেন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির (প্রস্তাবিত) আহবায়ক আসলাম মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির (প্রস্তাবিত) আহবায়ক মোঃ আবদুল খালেক, মফিজুল ইসলাম, প্রফেসর তারেকুল ইসলাম, মনির হোসেন ডালিম, জেলা যুবদলের সদস্য মানিক মিয়া,উপজেলা যুব দল নেতা ফিরোজ মিয়া, মাকসুদুর রহমান মাসুদ, আলেক হোসেন, ছাত্রদল নেতা কামরুল হাসান লোকমান, হাবিব হোসেন,ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসেন নোমান।

1

বর্ষবরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম
বর্ষবরণ উৎসব

 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙ বাহারি পাঞ্জাবি আর শাড়ি চুড়ি শোভা,
বাঙালিদের ঐতিহ্যবোধ কতো মনোলোভা।
সাম্য, মৈত্রী বন্ধনে তার খ্যাতি জগৎ জুড়ে,
কালবৈশাখী ঝড়ের দিনে বসত অন্তঃপুরে।
নববর্ষের উৎসবে আজ সব বাঙালি জাতি,
ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভালো মানুষ খ্যাতি।
বর্ষবরণ উৎসবে আজ প্রাণে উল্লাস জাগে,
“এসো বৈশাখ” গানের সুরে নববর্ষের রাগে।
ঢোলের তালে বাদ্য বাজায় নব বর্ষের মাঝে,
লাল ফিতা ও সাদা শাড়ির ললনাগণ সাজে।
ঢোল পিটিয়ে বাঁশির সুরে ছোট্ট শিশুর দলে,
মণ্ডা-মিঠাই খেয়ে সবাই বৈশাখী গান বলে।
পান্তা ইলিশ আলুর ভর্তা সকাল বেলা খাবে,
এক কাতারে শিল্পীরা সব গান গাহিয়া যাবে।
নানা রকম পশরা আজ আসে মেলার মাঠে,
আনন্দ আর উচ্ছ্বাস ভরা নাগরদোলা ঘাটে।
নববর্ষের মেলার খেলা দোলনা দোলে পাশে,
মনের আশা অনেক দামী বৈশাখী সুর ভাসে।
ছুটির দিনে আনন্দ বেশ বৈশাখ মাসে মিলে,
সবাই মিলে মেলাতে যাই একাত্ম প্রাণ দিলে।

1

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে ২০২৬ সালের হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী।
এসময় জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ সহ হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হজ্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।
২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে হজ্বে যাবেন এমন শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হজ্ব চলাকালীন সময়ে হাজীদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২
যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১০/০৪/২০২৬ খ্রিঃ এসআই(নিঃ)শিবু মন্ডল সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মনিরামপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে অবস্থানকালে ১৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উত্তরপাড়া সাকিনস্থ বাজারহাট টু চাপাকোন বাজার গামী রাস্তা সংলগ্ন জনৈক মোঃ ফারুক মোল্লা এর ঘেরের উত্তর পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। বিকাল ১৭:০০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ১। মোঃ বাপ্পি শেখ (২৫) ও মোঃ রাব্বি হোসেন (২৫) দ্বয়দের গ্রেফতার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাপ্পি শেখ (২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং মোঃ রাব্বি হোসেন(২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন প্যাক খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। আসামীদের নাম ঠিকানা-
১। মোঃ বাপ্পি শেখ (২৫), পিতা মোঃ লুৎফর শেখ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, সাং- নরেন্দ্রপুর (১নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি)। ২। মোঃ রাব্বি হোসেন (২৫), পিতা- মোঃ আমজেদ হোসেন, মাতা- মোছাঃ রেশমা বেগম, সাং- চাউলিয়া (৭নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি), উভয় থানা- কোতয়ালী, জেলা- যশোর। উদ্ধার-১। ৪০+৪০= ৮০  পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।