শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১২:১২ এম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

 

মকবুল হোসেন:

সারা দেশের ন্যায় ময়মনসিংহেও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ ২৮এপ্রিল সোমবার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় র‍্যালিটি নতুন বাজার মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ”দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে বেসরকারি আইনগত সেবা দীর্ঘ সময় ধরে থাকলেও, সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান ব্যবস্থা একেবারেই নেই বললে চলে। সেই বিবেচনায় ১৯৯৪ সালের ৬ জানুয়ারি কেবিনেট ডিভিশনে ৮ নম্বর রেজুলেশনের ভিত্তিতে একটি সার্কুলার জারি হয়। তারই ধারাবাহিকতায় আমাদের সরকারি আইনগত সহায়তার যাত্রা শুরু। যা এখন একটি কাঠামোগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, মূলত সমাজে আর্থিকভাবে অসচ্ছল ও যে সকল মানুষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করতে পারেন না, তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল কর্মসূচি ও উদ্দেশ্য। আমাদের দেশে সাধারণ মানুষের পরম চাওয়া যাতে তারা তাদের বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আইনগত সহায়তা কর্মসূচিতে সকল প্রতিষ্ঠান সমন্বয়ের সাথে কাজ করলে সাধারণ মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড অফিসার [সিনিয়র সহকারী জজ] সুদীপ্ত তালুকদার। তিনি তার বক্তব্যে সকল অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বক্তব্যে তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সৈয়দ সাদউদ্দিন আহমেদ, বিজ্ঞ সরকারি উকিল মোঃ আজহারুল হক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মোঃ আনোয়ার আজিজ টুটুল।

অনুষ্ঠান শেষে আইনগত সহায়তা প্রদানে বিশেষ অবদানের জন্য তিনজন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণের মধ্যে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে প্রচার ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ২৮ এপ্রিল- কে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

সভায় ময়মনসিংহের বিজ্ঞ বিচারকমন্ডলী ,আইনজীবী, স্থানীয় প্রশাসন, মানবাধিকার সংগঠন , বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

1

মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
মাদারীপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ আতশবাজিসহ যুবক গ্রেপ্তার

 

​এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

​মাদারীপুরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও ধর্মীয় পরিবেশে ব্যাঘাত ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ আতশবাজিসহ ইসরাফিল সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে সদর উপজেলার খাগদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​​পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর, বিশেষ করে ইফতার ও তারাবি নামাজের সময় বিকট শব্দে আতশবাজি ফোটানো হচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি মুসল্লিদের ইবাদতে মারাত্মক বিঘ্ন ঘটছিল। স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে নামে।
​জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল বুধবার সদর থানার খাগদী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইসরাফিল সর্দারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ প্যাকেটে মোট ৪৮৪টি আমদানি নিষিদ্ধ আতশবাজি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইসরাফিল সদর উপজেলার ঘটমাঝি এলাকার মৃত সিদ্দিক সর্দারের ছেলে।
​​মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, জনবিরক্তি ও আতঙ্ক সৃষ্টির দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

1

মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম
মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) এর বিপুল পরিমাণ কাঁচামাল সহ ১ নারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ

 

মনা = যশোর জেলা প্রতিনিধিঃ

ইং ১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম কোতোয়ালি থানাধীন মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল কাউন্টারের সামনে অবস্থানরত ঈগল পরিবহনের মধ্যে এক জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে শাপলা খাতুন @ সপ্না (২৮) নামক একজন নারী কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে মাদক তৈরীর কাঁচামাল আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঈগল পরিবহনের বক্সে তল্লাশী করে দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি) ও পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই কাঁচামালের মাধ্যমে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরী করা হয়।

আসামীকে ইং ১৩/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ-
০১। শাপলা খাতুন @ সপ্না (২৮)
পিতাঃ- আক্তারুজ্জামান
সাং- আখড়া খোলা
থানা- সাতক্ষীরা সদর
জেলা- সাতক্ষীরা।

জব্দঃ
০১। এফিড্রিন বা সিউডোএফিড্রিন (২৫ কেজি)
০২। পিউরিফাইড এসিড (হাইড্রোক্লোরিক এসিড) ৬ লিটার।

1

মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
মাদকের বিরুদ্ধে পোস্ট করায় সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের বিস্তারের বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার বাবার কাছে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।