শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

সাবেক ‎কুমিল্লা-১১ আসনের এমপি ডা. কামারুজ্জামানের ২য় জানাজায় সর্বস্তরের জনতার ঢ্ল,,

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৯ এম ই-পেপার প্রিন্ট ভিউ
সাবেক ‎কুমিল্লা-১১ আসনের এমপি ডা. কামারুজ্জামানের ২য় জানাজায় সর্বস্তরের জনতার ঢ্ল,,


‎মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:

২০ সেপ্টেম্বর বাদ’আছর‎ নাঙ্গলকোট উপজেলার এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে,
কুমিল্লার দক্ষিণাঞ্চলের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী, সাবেক সংসদ সদস্য মরহুম ডা. একেএম কামারুজ্জামানের ২য় জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্র জানায়,তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত শারীরিক নানান জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বনানীর বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যু বরণ করেন,

শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ৩ নম্বর রোডের জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়,

২য় জানাজা অনুষ্ঠিত শনিবার( ২০ সেপ্টেম্বর) বাদ’আছর মরহুমের নিজ এলাকা নাঙ্গলকোটে,,
দ্বিতীয় জানাজায় সর্বস্তরের জনতার ঢল নামে,
সর্বজন শ্রদ্ধেয় এই রাজনৈতিক ব্যক্তিত্ব’কে সম্মান জানাতে ছোটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সাবেক-৯ নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, সাবেক কুমিল্লা-১১ নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়েত ইসলাম মননিত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও,মুহাম্মদ ইয়াসিন আরাফাত, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শিশির, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুলসহ সর্বস্তরে জনসাধারণ।

‎উল্লেখ, ডা. কামারুজ্জামান দীর্ঘদিন ধরে কুমিল্লার নাঙ্গলকোট ও আশপাশের এলাকায় চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো, মানবিক সেবা ও আন্তরিক ব্যবহারের জন্য তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ।

‎তিনি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। নাঙ্গলকোট ও দক্ষিণ কুমিল্লাজুড়ে তিনি বহু স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন । তার উদ্যোগে গড়ে ওঠা এসব শিক্ষাপ্রতিষ্ঠান আজও এলাকার শিক্ষার্থীদের আলোকিত করছে।

‎তিনি প্রতিষ্ঠা করেছেন- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ, ডা. জামানস ক্লিনিক ও হাসপাতাল, নাঙ্গলকোট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ডা. জামানস কিন্ডারগার্টেন, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হাছান-জামিলা ফাউন্ডেশনসহ বহু প্রতিষ্ঠান।

‎ডা. কামারুজ্জামান ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (সাবেক কুমিল্লা-১১, নাঙ্গলকোট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর, তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যয়ী রেখেগেছেন। তার মৃত্যুতে নাঙ্গলকোটসহ দক্ষিণ কুমিল্লার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।