মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাংবাদিকদেরকে ইউএনও’র  শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩:০৩ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাংবাদিকদেরকে ইউএনও’র  শুভেচ্ছা

মো: রনি, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের সম্মানিত নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সাথে গত ১৫ অক্টোবর ২০২৪ ইং  রোজ মঙ্গলবার সকালে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা এক সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির তালিকা উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়,  এ সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো:মুস্তাফিজুর রহমান  নব গঠিত প্রেসক্লাবের সদস্যদের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন ।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: শাহ্ পরানুল ইসলাম ( রনি ), দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক তাছিন রহমান সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর ভাবে গঠন করা হয়েছে । ধনবাড়ীতে অপসাংবাদিকতার বিরুদ্ধে থেকে ন্যায়, নিরপেক্ষ এবং সত্য সংবাদ পরিবেশন করে মফস্বল ভিত্তিক সাংবাদিকতার মডেল ও দৃষ্টান্ত স্থাপন করতেই ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব গঠন করা হয়েছে।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল  প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি , সভাপতি – জীবন মাহমুদ শক্তি ( দৈনিক আজকের জামালপুর), সাধারণ সম্পাদক – মোহাম্মদ ইমাম হাসান সোহান(দৈনিক তালাশ টাইমস্),সহ-সভাপতি- মো: মোখলেছুর রহমান ( দিগন্তের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক -খাদেমুল ইসলাম রাফি (সাপ্তাহিক জাগ্রত জনতা), সাংগঠনিক সম্পাদক -মো: শাহ্ পরানুল ইসলাম রনি (দৈনিক ঘোষণা), কোষাধ্যক্ষ -জাহাঙ্গীর আলম (দৈনিক ডাকবেলা), তথ্য প্রযুক্তি সম্পাদক -সাইফুল ইসলাম (দৈনিক ভোরের নতুন বার্তা), শিক্ষা ও সাহিত্য সম্পাদক -রুবেল আহমেদ (দৈনিক তালাশ টাইমস্), ক্রীড়া সম্পাদক – তাছিন রহমান (আলোকিত সমাচার), প্রচার সম্পাদক – মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক আশ্রয় প্রতিদিন), দপ্তর সম্পাদক – মোঃ আব্দুল আজিজ ( দৈনিক অগ্নি শিখা) , কার্যনির্বাহী সদস্য – মোঃ শাহাদৎ হোসেন (দৈনিক আমাদের সময়), কার্যনির্বাহী সদস্য – সুমন মিয়া (সময় বেলা), সম্মানিত সদস্য – আবদুল্লাহ আবু এহসান (দৈনিক কালবেলা), সম্মানিত সদস্য – মোঃ শফিকুল ইসলাম (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি) প্রমুখ।

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: