শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে প্রথম বারের মতো শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
চট্টগ্রামে প্রথম বারের মতো শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

স ম জিয়াউর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি:

শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা -২০২৪ চট্টগ্রামে ৮টি কেন্দ্রে আজ ১৫ নভেম্বর শুক্রবার একযোগে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা অঙ্গিকার বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন আতিক খান।
এছাড়াও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডার্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, চিটাগং লিবার্টি স্কুলের চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, লাইফ লাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তির সভাপতি কাজী আবদুর রহমান, এডুএইড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সেক্রেটারী মো. নাছির উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ ও শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেপি কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের চেয়ারম্যান শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ইন্জিনিয়ার সানাউল্লাহ, সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ মাসুদ প্রমুখ। বিভিন্ন কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সহ-সভাপতি আব্দুল জলিল, শরিফ উদ্দিন রিপন, শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তির সদস্য আব্দুল গণি, শাহ জামাল রিপন, মকবুল হোসেন, মো: জিয়াউল করিম, মোতাহার হোসেন, নুর আমিন, সহকারি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: জাফর উল্লাহ, নাসরিন আক্তার, মুকিম বিল্লাহ, সনজিদা আক্তার, সালমা পারভীন, বাহার উদ্দিন, পারভীন আক্তার সীমা, সর্বিক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আব্দুল জলিল।
এবারের পরীক্ষায় চট্রগ্রাম মহানগরীর ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০০শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
এই সময় শিক্ষা ফাউন্ডেশনের শিক্ষা সচিব ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে এই বৃত্তি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
সংগঠনের সভাপতি কাজী আবদুর রহমান বলেন, আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। সংগঠনের সাধারন সম্পাদক মো:নাছির উদ্দিন বলেন, এই মেধা বৃত্তি সামাজিক শিক্ষা সেবায় অবদান রাখছে শুধু বৃত্তি কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবেনা সেবামূলক সকল শিক্ষা কার্যক্রমে সমানভাবে সারাবছরব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে।

1

বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
বকশীগঞ্জের সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

মোঃ ইমরান আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ২৪ ঘন্টা শুন্য রেখায় আটকে থাকার পর উদ্ধারকৃত ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের নিকট ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও বকশীগঞ্জ থানা পুলিশ।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার বিল্লাল হোসেন সহ ষষ্ঠী চন্দ্র বর্মনের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শুন্য রেখা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, ২ মাস আগে রাজশাহীর গোদাগাড়ীর চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন (৬৮)। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় নি।

গতকাল বুধবার সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছ দিয়ে জোর করে পুশইনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবি ও স্থানীয়এলাকাবাসীর বাধার কারণে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। এনিয়ে সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। দিনভর উত্তেজনার পর বৃহস্পতিবার শুন্য রেখা থেকে উদ্ধারের পর থানায় সোপর্দ করে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ষষ্ঠী চন্দ্র বর্মনকে।

1

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে গাছের চারা বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়’ জলবায়ুর জন্য ‘আমাদের ভবিষ্যতের জন্য “এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দিগলা কোনা মিশন স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা আলোক কোরে -২ প্রকল্পের আয়োজনে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, আলোক কোরে -২ প্রকল্পের সভাপতি এল, এম,সি অনন্ত ম্রং, ফাদার ইলিয়াস হেমব্রম পাল পুরোহিতী ধর্ম পল্লী, আলোক কোরে -২ প্রকল্প মাঠ কর্মকর্তা অতুল ম্রং, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে আম, লেবু, মেহগনি, লিচু,অর্জুনসহ বিভিন্ন প্রজাতি ৫ শতাধিক গাছ বিতরণ করা হয়।

1

বকশীগঞ্জে মাদক সেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম