শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:

০৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং বুধবার বিকেল ০৩ টায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট সেন্টার মাঠে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ০৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের পর্যায় হিসেবে ০৩ নং বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষক সমাবেশে ০৩ নং বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহ্বায়কবৃন্দ ও মোঃ সুলতান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক মোঃ শফিকুল আলম সমাপ্ত ও বিশেষ অতিথি পুঠিয়া উপজেলা বিএনপির মোঃ আমিনুল ইসলাম মিন্টু এর উপস্থিতিতে এবং  বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রায়হান সরদার হিরো’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা কৃষকদলের আহবায়ক মোঃ শফিকুল আলম সমাপ্ত সকল বিএনপির নেতা কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রায়হান সরদার হিরো তার বক্তব্যে বলেন ” এই কৃষকদলের প্রোগ্রাম বা সমাবেশকে সফল করার জন্য সবার ঐকান্তিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান”।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর হাসনাইন, রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আকুল হোসেন মিঠু, রাজশাহী জেলা কৃষকদলের মোঃ রায়হান, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ আজম, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নাজমুল হুদা বাবু, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ রিপন, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহাবুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি মোঃ শাজাহান সরদার, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা গাজীউর রহমান, সাবেক বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রানা, বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মিঠুন মোল্লা, ০৩ নং বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুস্তম শেখ, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক রজব আলী, যুগ্ন আহবায়ক আশরাউল আলম পান্না, যুগ্ন আহবায়ক মমিন আলী, যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ ওয়াসিম মোল্লা, যুগ্ন আহবায়ক আজিজুল, সদস্য সচিব সুলতান আলী, সদস্য শাহাবুর, সদস্য সুমন, সদস্য রবিউল, সদস্য জয়নাল, সদস্য মজনু, সদস্য মোতালেব, সদস্য লাল, সদস্য আবু কালাম, সদস্য রেজা, সদস্য শফিকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহ্সান হাবিব, ইউনিয়ন কৃষকদলের সদস্য মোঃ মোতালেব, সাবেক উপজেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুস সোবহান মন্ডল, শিবপুরহাট বণিক সমিতির সভাপতি মো: সাদিকুর রহমান, রাজশাহী জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব, সালাউদ্দিন বাবু, শিবপুর আদর্শ চাষিক্লবের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ০৪ নং ওয়ার্ড ছাত্রনেতা ইমন মাহমুদ ও রাহাত, আবির হোসেন, সহ স্থানীয় জাতীয়তাবাদী কৃষক দলের, বিএনপির গণ্যমান্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় কৃষক। সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ, রাব্বি, তামিম, বিশাল, রুমেল, নেহাল, রাহাত, মাহি, মিন্টু।
সভাপতির বক্তব্যের শেষে মোনাজাতের মাধ্যমে সমাবেশটি সমাপ্ত হয়।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।