মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ১৪৩২
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ১৪৩২

ঝালকাঠিতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৯:০৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ঝালকাঠিতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির পিটিআইতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩২টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ। বৃহস্পতিবার দুপরে প্রশিক্ষণ কর্মশালার শেষ হয়। এর আগে ২১ এপ্রিল জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের করেন। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ডিডিএলজি কাওছার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মো: বায়জিদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ডিডি সমাজসেবা শাহপার পারভীন, ডিডি মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার। এর সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের ৪ উপজেলার উপজেলা সমন্বয়কারীগন ও পিএফএ। জেলা প্রশাসন ঝালকাঠির আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার প্রক্রিয়া, প্রযুক্তি ব্যবহারের কৌশল এবং রিপোর্টিং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

1

বকশিগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভুক্তভোগী পরিবারের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
বকশিগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভুক্তভোগী পরিবারের

 

(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

আজ মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশিগঞ্জে  পৌর এলাকার পাখিমারা গ্রামের ভুক্তভোগী ইদ্রিস আলীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ইদ্রিস আলীর স্ত্রী সখিনা আক্তার ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌসী ইভা।
তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে। মতিউর ধলাবাবু ও কাশেম গংগারা তাদের জমি দখলের চেষ্টা করিতেছে ও  প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং উশৃংখল দুর্ব্বহার করে ভুক্তভোগী আরও বলেন, বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। এ ঘটনায় ইদ্রিস আলীর ছেলে জুবাইদ হাসান, বাদী হয়ে এই ব্যাপারে ‌বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ও সুষ্ঠু তদন্ত করে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীর পরিবার।

1

রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

সাহেদ আলী = সিরাজগঞ্জ :

ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আলী হায়দার আব্বাসী (দৈনিক মানবজমিন) সভাপতি এবং গোলাম মুক্তাদীর (প্রতিদিনের বাংলাদেশ) সাধারণ সম্পাদক ও নাজমুল হোসেন তালুকদার আরাফাত (দৈনিক ইনকিলাব) কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে আলোচনা সভার প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে আতিক মাহমুদ আকাশ (সহ-সভাপতি),নুরুল হক নয়ন (যুগ্ম সাধারণ সম্পাদক),শিহাবুল আলম সায়েম (দপ্তর সম্পাদক),আব্দুল লতিফ (অর্থ সম্পাদক) এবং সাইদুল ইসলাম আবির (প্রচার ও প্রকাশনা সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন।এ কমিটিতে
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন কে.এম রফিকুল ইসলাম,এইচএম মোনায়েম খান ও এম.আবু হাসেম মনি।সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে নবগঠিত কমিটির কাছে সংগঠনের অন্যান্য সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।

1

উল্লাপাড়া-সলঙ্গায় বোরো রোপণে ব্যস্ত কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
উল্লাপাড়া-সলঙ্গায় বোরো রোপণে ব্যস্ত কৃষক

সাহেদ আলী =সিরাজগঞ্জ :

সলঙ্গায় ইরি-বোরো চাষে দলবেঁধে মাঠে নেমেছেন কৃষকরা।দিনমজুর শ্রমিকরাও বসে না থেকে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় কিছুদিন জনজীবনে স্থবিরতা দেখা দিলেও তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে ইরি-বোরো মৌসুমের কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে,সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বন্যাকবলিত সরিষার আবাদি কিছু নিচু জমি ছাড়া প্রায় সর্বত্র ইরি-বোরো ধানের চারা রোপণ পুরোদমে চলছে।সাধারণ কৃষকের পাশাপাশি এলাকায় আদিবাসী কৃষাণীরাও মাঠে কাজ করছেন।
উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান,“ইরি-বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাম্পার ফলনের আশা করছি।”
ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের কৃষক রমজান হযরত,জসমত ও মোবজেল বলেন,“ঘনঘন লোডশেডিং বন্ধ,সার ও কীটনাশকের সঠিক সরবরাহ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে আশানুরূপ উৎপাদন সম্ভব।”
চরবেড়া,জগজীবনপুর ও আঙ্গারু এলাকার কৃষকরাও জানান, কৃষিকাজে বিরতি মানেই পরিবার ও দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়া।তারা বলেন,“মাঠের পর মাঠ ফসল না লাগালে মানুষ কী খেয়ে বাঁচবে?প্রাকৃতিক কোনো দুর্যোগ না এলে অল্পদিনের মধ্যেই চারদিকে সবুজ ধানক্ষেতের সমারোহ দেখা যাবে।”
সলঙ্গা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার দিকনির্দেশনায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা দিন-রাত কৃষকদের পাশে রয়েছেন।তিনি বলেন,“ল্যাক পদ্ধতি, লাইনে চারা রোপণ,সুষম সার ব্যবহার, সঠিক বয়সে চারা রোপণ, ভিজানো-শুকানো পদ্ধতি,মানসম্মত বীজ উৎপাদন ও পরিবেশবান্ধব আধুনিক চাষাবাদে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন পাওয়া সম্ভব।”
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি জানান,চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৩৭০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ইতোমধ্যেই উল্লেখযোগ্য হারে জমিতে ইরি-বোরোর চারা রোপণ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন,আবহাওয়া অনুকূলে থাকা এবং বিদ্যুৎ,সার সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে সলঙ্গায় ইরি-বোরো ধানের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন কৃষকরা।