শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

আশুলিয়ায় জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ৫ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আশুলিয়ায় জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ৫ জন গ্রেপ্তার

সাভার- প্রতিনিধি:

আশুলিয়ায় বাইপাইল শান্তিনগর এলাকার জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ওই আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তেগরিয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সোহেল (৩৬), নেত্রকোনা জেলার সদর থানার ষাটকাহন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ রফিক (৩২), নাটোর জেলার বাগাতিপাড়া থানার শরানপুর আহসান আলী প্রামাণিকের ছেলে সুমন আলী (৩০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানববান্ধা এলাকার শাহাবুদ্দিনের ছেলে মতিন (৫০) ও আশুলিয়ার এনায়েতপুর এলাকার আলমগীরের ছেলে সোহেল রানা (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ির উঠানে জুয়ার আসর চলছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ওই আসর থেকে নগদ ৩ হাজার ৩৯০ টাকাসহ তিন বান্ডিল খোলা তাস ও তিন বান্ডিল অব্যহৃত নতুন তাস উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

1

নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৭ পিএম
নাশকতা মামলায় নিষিদ্ধ কার্যক্রম ওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটা (৫০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মালিরচর চালাকপাড়া তার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদুজ্জামান ফোটা মৃত আশরাফ আলীর ছেলে। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৫ সালের একটি নাশকতার মামলায় ফরহাদুজ্জামান ফোটাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জামালপুরের বিজ্ঞ আদালত পাঠানো হবে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারী চালিত অটোভ্যান চাপায় আঁখি মনি (১৩) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি মনি ওই এলাকার কালু শেকের মেয়ে।

নিহতের জেঠাতো ভাই আশরাফুল ইসলাম জানান , আমার চাচাতো বোন দুপুরে বাড়ীর পাশে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলো এসময় ভুট্টা বোঝাই ব্যাটারি চালিত অটোভ্যান চাপা দিলে শরীলের বিভিন্ন অংশে আঘাত পায়। এতে সে গুরুতর আহত হয়।পরে আহত আঁখি মনিকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসা চলা কালিন বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

1

জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪১ পিএম
জামালপুরে ভুট্টা বোঝাই অটো ভ্যানের চাপায় কিশোরীর মৃত্যু

Oplus_131072

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: