শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেএসএনপিএফ” এর কুমিল্লা জেলা কমিটির সভাপতি খোরশেদ, সম্পাদক আউয়াল ও সাংগঠনিক আক্কাস নির্বাচিত।

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জেএসএনপিএফ” এর কুমিল্লা জেলা কমিটির সভাপতি খোরশেদ, সম্পাদক আউয়াল ও সাংগঠনিক আক্কাস নির্বাচিত।

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা ব্র্যরু প্রধান:

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কুমিল্লা জেলার নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল ১১ঘটিকায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় আনন্দ সিটি সেন্টারের ইয়াম্মী পাটি সেন্টারে কুমিল্লা জেলা কমিটির অভিষেক উপলক্ষে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা কমিটির নির্বাহী সদস্য সৈয়দ মোঃ সালাহ উদ্দিন এর উপস্থাপনায় কেন্দ্রিয় কমিটির মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ওমর ফারকী তাপস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা জেলা আইনজীবি সমিতির এড.জাকির হোসেন মিয়াজী, প্রফেসর মোঃ আজিজুল হাকিম ও
জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খাইরুজ্জামান সজিব।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব, মুজিবুর রহমান রানা ও কেন্দ্রিয় কমিটির যুগ্ন সদস্য সচিব জায়ফুল্লাহ খন্দকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম, সহ অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। আলোচনায় বক্তারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় দিকগুলো তুলে ধরেন। এসময় সাংবাদিকতায় বিভিন্ন আইনগত বিষয়ও তুলে ধরা হয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে অনুষ্ঠানের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক ২৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল সরকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক বিজয় প্রত্রিকার প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এর নাম ঘোষণা করা হয়।

এছাড়াও সহ-সভাপতি হিসেবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি আলমগীর হোসেন বাচ্চু, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কলমের প্রতিনিধি মোঃ জহির হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে প্রেস দ্যা পিপলের প্রতিনিধি কায়েস আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে বার্তাবাজারের প্রতিনিধি মোঃ আশিকুর রহমান মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন ভোরের প্রতিনিধি জামাল উদ্দিন, কর্মসংস্থান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক শিরোনামের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক হিসেবে টাইমস নিউজ এর প্রতিনিধি অ্যাডভোকেট আলিমুল এহসান রাসেল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিনিধি সোহেল রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে এশিয়ান টিভির প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী জসিম, প্রচার সম্পাদক হিসেবে রাজধানী টিভি’র প্রতিনিধি শফিউল আলম, গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি আবুল হোসেন বাবুল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আনিস খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ নিয়ামত উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আয়েশা আক্তারের নাম ঘোষণা করা হয়। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাফি, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ফয়সাল, দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, দৈনিক বাংলার দূত এর প্রতিনিধি মোঃ শাহাদাত কামাল শাকিল, দৈনিক আলোকিত প্রতিদিন এর প্রতিনিধি
মোঃ আব্দুল জলিল মজুমদার, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি মোঃ রবিউল হোসেন, দৈনিক আমার সংগ্রামের প্রতিনিধি হাসেন মজুমদার, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি দেবব্রত পাল এর নাম ঘোষণা করা হয়। উক্ত নবগঠিত জেলা কমিটির পাঁচ উপদেষ্টা সদস্যের নাম ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সম্মানিত সদস্য হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন মিয়াজী, প্রফেসর মোঃ আজিজুল হাকিম, মোঃ জায়ফুল্লাহ খন্দকার ও মোহাম্মদ আব্দুল হান্নান এর নাম ঘোষণা করা হয়।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।