বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর শার্শায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর শার্শায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০,৩০টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক (ইউএনও) ডা.কাজী নাজিব হাসান, এর সভাপতিত্বে উক্ত সভায় উপজেলার আইন শৃঙ্খলা, চোরা চালান প্রতিরোধ,ও সামাজিক সম্প্রীতি নিয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শওকত মেহেদী সেতু, এ সময় আলোচনা মঞ্চে অনান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন
কমিশনার, কাস্টম হাউস, বেনাপোল, যশোর (একজন উপযুক্ত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিচালক, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ (একজন উপযুক্ত প্রতিনিধি ছিলেন
অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সরকারি ডিগ্রী কলেজ/ ফজিলাতুননেছা সরঃ মহিলা কলেজ, শাশা, যশোর।
অফিসার ইন-চার্জ, শার্শা থানা/ বেনাপোল পোর্ট থানা/ নাভারণ হাইওয়ে থানা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা/ সিনিঃ মৎস্য কর্মকর্তা। কৃষি কর্মকর্তা/ প্রাণি সম্পদ। উপজেলা প্রকৌশলী/ উপজেলা শিক্ষা/উপজেলা মাধ্যঃ শিক্ষা/ মহিলা বিষয়ক/ সমাজসেবা/ আনসার-ভিডিপি/ সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন। স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, শার্শা, যশোর।
প্রশাসক, শার্শা / লক্ষণপুর/ গোগা/ বাগআঁচড়া/ উলাশী/ বাহাদুরপুর, বেনাপোল ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর। চেয়ারম্যান, ডিহি। নিজামপুর/ কায়বা/ পুটখালি ইউনিয়ন পরিষদ, শার্শা, যশোর।
পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেনাপোল স্থল বন্দর, শার্শা, যশোর।

ক্যাম্প ইন-চার্জ জি.আর.পি, বেনাপোল রেল স্টেশন, শার্শা, এস.এস.ই/ আই.সি (এল এন্ড সি), বাংলাদেশ রেলওয়ে বেনাপোল, শার্শা, যশোর।
স্টেশন মাস্টার, বেনাপোল রেলওয়ে স্টেশন। নাভারণ রেলওয়ে স্টেশন, নাভারণ, শার্শা, যশোর।
শার্শা উপজেলা কলেজ/বুরুজবাগান সিনিঃ ফাজিল মাদ্রাসা/নাভারণ মহিলা আলিম মাদ্রাসা, শার্শা।
কোম্পানী কমান্ডার, বেনাপোল আইসিপি/ বেনাপোল বিওপি/ধান্যখোলা বিওপি/গোগা বিওপি/পুটখালি বিওপি /অগ্রভুলট বিওপি। শালকোনা বিওপি, শার্শা, যশোর।
প্রধান শিক্ষক, শার্শা সরঃ পাইলট মাধ্যঃ বিদ্যাঃ। বুরুজবাগান মাধ্যঃ বিলাহ/বুরুজবাগান মাধ্যঃ বালিকা বিদ্যাঃ, শার্শা, যশোর।
উক্ত সভায় শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা-খায়রুজ্জামান মধু, সভাপতি-হাসান জহির, বেনাপোলপৌরসভাপতি,মোঃ নাজিম উদ্দিন, জামাতে ইসলাম বাংলাদেশ মোহাম্মদ আজিজুর রহমান, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক,যশোর মহোদয়কে অবহিত করা হয়।

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:১৬ পিএম
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠনিক ভাবে বোরো ধান -চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স,

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুসহ আরো অনেকেই ।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ধান ১হাজার ২শত ৯৭ মেট্রিক টন প্রতি কেজি ৩৬টাকা ও চাল ৮শত ২৫মেট্রিক টন প্রতি কেজি ৪৯ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধানের চাল সংগ্রহ উদ্বোধন, নির্ধারিত মূল্যে কেনা হবে।