শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী’র যৌথ অভিযানে একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী সহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৩ এম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোর ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী’র যৌথ অভিযানে একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী সহ আটক-২

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ

ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
অদ্য ১৪/০২/২০২৫খ্রিঃ সকাল ০৯.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের কাছে তথ্য আসে যে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট কৃষ্ণবাটি সাকিনস্থ জনৈক আলী’র বাড়ির সামনে রাস্তার উপর একাধিক মামলার আসামি রেলগেট এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী(২৫), তার লোকজন নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে সেখানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি যথাযথ উদ্ধর্তন কর্মকর্তাগণকে অবহিত করে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) অফিসার ইনচার্জ জনাব মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান সহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরের একটি টিম অদ্য সকাল ০৯.৪৫ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে আটক করতে সক্ষম হয়, এসময় তার সাথে থাকা অন্য সহযোগিরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামি ইমন কাজীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, সে সহ তার অন্যান্য সহযোগীরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে এবং এরই ধারাবাহিকতায় তার অন্যান্য সহযোগীরা বর্তমানে অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের জন্য কোতয়ালী মডেল থানাধীন রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাকিনস্থ তার সহযোগী আসামি মারুফ হোসেন সাগর((২৮) এর বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে।

বিষয়টি যথাযথ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক যৌথবাহিনীর
(সেনাবাহিনী, কোতয়ালী থানা পুলিশ ও ডিবি) নেতৃত্বে অদ্য ১৪/০২/২০২৫খ্রিঃ রেলগেট তেঁতুলতলা আদর্শপাড়া সাকিনস্থ সাগরের বাড়ির সামনে অবস্থানকালে ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইলের উপরে বসে থাকা কতিপয় দুষ্কৃতকারী দৌড়ে পালানোর সময় মোঃ সোহাগ শেখ (২৬) নামে একজনকে আটক করতে সক্ষম হয় এসময় ঘটনাস্থলে থাকা অজ্ঞতনামা আরো ৫/৬ দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামি সোহাগ ও ইমন কাজীকে যৌথ বাহিনীর উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের নাম ঠিকান প্রকাশ করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক পলাতক আসামি মারুফ হোসেন সাগর(২৮) এর বসত বাড়ি তল্লাশী করে তার শয়ন কক্ষের খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে (ক)একটি গাছি দা, (খ)একটি ধারালো ছুরি,(গ) দুটি ধারালো বার্মিজ চাকু , (ঘ) পলাতক আসামিদের ফেলে যাওয়া দুটি টিভি এস এ্যাপাসি মোটর সাইকেল সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ করেছে।

ধৃত আসামিদ্বয় উক্ত উদ্ধারকৃত আলামত সমূহ বিভিন্ন ধরনের অপরাধমূক কর্মকান্ড পরিচালনার জন্য পরস্পরের যোগশাজোসে পলাতক আসামি মারুফের বাড়িতে রেখেছিল মর্মে উপস্থিত সাক্ষী, যৌথ বাহিনীর সদস্য ও পুলিশের নিকট প্রাথমিকভাবে স্বীকার করে।

এই সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করলে কোঃ মঃ থানার মামলা নং-২৭/৯৯তাং-১৪/০২/২০
২৫খ্রিঃ ধারা- দি আর্মস এ্যাক্টস্ ১৮৭৮ এর ১৯(এফ) রুজু হয়। গ্ৰেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ ইমন কাজী(২৫), পিতা- কাজী খালিদ হোসেন, সাং- চাঁচড়া রায়পাড়া, থানা- কোঃ মঃ থানা, জেলা- যশোর,(তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সহ দশটি মামলা রয়েছে),

২। মোঃ সোহাগ শেখ(২৬), পিতা-মৃত মুন্না শেখ, সাং- রেলগেট তেঁতুলতলা, থানা- কোঃ মঃ থানা, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১(একটি) গাছি দা,
২।০১(একটি)ধারালো ছুরি,
৩।০২(দুই) টি ধারালো বার্মিজ চাকু ,
৪।পলাতক আসামিদের ফেলে যাওয়া ০২(দুই)টি টিভিএস এ্যাপাসি মোটর সাইকেল।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।