বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদঃ

এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দাঁড়িপাল্লা প্রতিক ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকাল ৪.৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাও: আবুজার গিফারী এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়্যারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাও রফিকুল ইসলাম বলেন, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি থাকা অবস্থায় জামায়াতের নেতৃত্বকে শূন্য করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এটিএম আজহারুল ইসলামকে কেন্দ্রীয় অফিস থেকে গ্রেফতার করা হয়েছিলো। তিনি হাইকোর্টে জামিন পাওয়ার পর তাকে পুনরায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিলো। এবং মিথ্যা সাজানো সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে তার মামলার রায় দেওয়া হয়। ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম অন্যায় এবং মিথ্যা মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হবে কিন্তু অনেককে মুক্তি দেওয়া হলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। আমরা তার দ্রুত মুক্তি চায়।

সাবেক মেয়র নজরুল ইসলাম বলেন, আওয়ামী সরকার তার প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিহ্ন করার জন্য পাতানো ফাঁদ পেতেছিলো। আজকের এই পেক্ষাপটে দাড়িয়ে বর্তমান সরকারকে বলতে চায়, ১৬ বছর ধরে ভারতের আশীর্বাদপুষ্ঠ আওয়ামী সরকার টিকে থাকতে পারেনি। আগামীদিনে যদি ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোন ষড়যন্ত্র করা হয় বাংলাদেশের ১৮ কোটি মানুষ তা রুখে দিবে ইনশাআল্লাহ। অনতিবিলম্বে কারা নির্যাতিত জনপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। কোনরকম টালবাহনা চলবেনা। কিছু দলের নেতাদের ছেড়ে দেওয়া হবে আর জামায়াতের নেতাদের বন্দি রাখা হবে এই বৈষম্য চলবেনা।

সভাপতির বক্তব্য মাও: আবুজার গিফরী বলেন, এই সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল। অতএব এই সরকারের বৈষম্যবিরোধী কোন আচরণ করা যাবেনা। এই ধরনের আচরণ জনগন কখনো মেনে নেবেনা। শুভবুদ্ধির পরিচয় দিন, অনতিবিলম্বে আমাদের এটিএম আজহারুল ইসলামকে ছেড়ে দিন। জামায়াতের নিবন্ধন অতিদ্রুত ফিরিয়ে দিতে হবে। জামায়াতের প্রতিক দাড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।