শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ১৪৩২
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ১৪৩২

1

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রী হোস্টেলে ‘কনডম’ পাওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রী হোস্টেলে ‘কনডম’ পাওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি::

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ–এর ছাত্রী হোস্টেলে ‘যৌন উপকরণ’ (কনডম) পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিষয়টি জানাজানি হলে কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, হোস্টেলের বাথরুম পরিষ্কার করার সময় কয়েকটি কনডমের প্যাকেট পাওয়া যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর একটি দল সাময়িকভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নিয়েছিল। সে সময় হোস্টেলে কোনো ছাত্রী ছিলেন না। পরবর্তীতে ভবন পরিষ্কারের সময় এসব সামগ্রী পাওয়া যায় বলে তারা অভিযোগ করেন। তবে এ বিষয়ে সেনাবাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন এবং দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে তালা খুলে দেওয়া হলেও তারা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হোস্টেল ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে আগেও অনিয়মের অভিযোগ ছিল বলেও দাবি করেন তারা। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল কলেজে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তদন্তের স্বার্থে কলেজের হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের প্রধান পঙ্কজ বর্মণকে হোস্টেল-সংক্রান্ত অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই শিক্ষককে সাময়িকভাবে দায়িত্বমুক্ত করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল জানান, বিষয়টি আরও দায়িত্বশীলভাবে সামাল দেওয়া যেত। শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

1

মতিহার থানা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
মতিহার থানা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জাকারিয়া আল ফয়সালঃ

রাজশাহীর মতিহার থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক ভূমি মন্ত্রী মরহুম অ্যাডভোকেট কোভিদ হোসেন অস্তিরের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগরের মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির হোসেন অস্তির।

বক্তারা মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের রাজনৈতিক আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

1

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাভার ও আশুলিয়ার জনগণের আস্থার নাম রাকিব দেওয়ান রকিব।

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাভার ও আশুলিয়ার জনগণের আস্থার নাম রাকিব দেওয়ান রকিব।

মোঃ মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধিঃ

ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতিতে হাতে খড়ি। পড়াশোনার পাশাপাশি রাজনীতি যার নেশা হয়ে ওঠে। তবুও থেমে থাকেননি চালিয়ে গেছেন লেখাপড়া হয়েছেন ছাত্রনেতা
হয়েছেন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এ,জি,এস। মেধাবী ও কর্মঠ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব নিয়ে যিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি হলেন পাথালিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের স্বনামধন্য রাজনীতি ব্যক্তিত্ব পরিবারের সন্তান জনাব মোঃ রাকিব দেওয়ান রকিব।
ভাই ও বোনদের মধ্যে তিনি হলেন সবার চেয়ে ছোট অতি আদরের এবং স্নেহের। বড় ভাই হলেন আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি বাসেদ দেওয়ান ও আশুলিয়া থানার বিএনপির যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান দেওয়ান।
পুরো পরিবারটি যেন বিএনপির রাজনীতির একচ্ছত্র একটি পরিবার। পড়ালেখা শেষ করে যুবদলে যোগদান করেন ।সাভার ও আশুলিয়ার গণমানুষের আস্থাভাজন এমপি ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হাত ধরে।
অনেক ত্যাগ ,তিতিক্ষা ও কষ্টের বিনিময়ে হয়েছেন আশুলিয়া থানার যুবদলের সভাপতি ও ঢাকা।জেলা যুবদলের সহ-সভাপতি।
রাকিব দেওয়ান রকিব পাথালিয়া ইউনিয়নের গর্ব অসহায়, নিপীড়িত ,মানুষের কল্যাণে যিনি সবসময় নিজেকে বিলিয়ে দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির জন্য যিনি সবসময় , মাঠে ,ময়দানে দিনরাত, অক্লান্ত পরিশ্রম করেছেন ।
বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময়ে হয়েছেন নির্যাতিত ,নিপীড়িত ,হামলা মামলার শিকার তবুও থেমে থাকেনি তার রাজনীতি ।রাজপথে দাপটের সাথে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চালিয়ে গেছেন সংগ্রাম। আর এই সংগ্রাম করতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়েছে।
৫ ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর আশুলিয়া থানা যুবদল ও ঢাকা জেলা যুবদলের নেতা কর্মীদের নিয়ে রাজপথে মিটিং, মিছিল ও যুবদলকে একচ্ছত্র করতে দিনরাত পরিশ্রম করে গেছেন এবং পেয়েছেন সফলতা।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসন থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু হয়েছেন সংসদ সদস্য। রাকিব দেওয়ান রকিব সৎনিষ্ঠা, জন বান্ধব, ত্যাগী ও কর্মঠ,পরিচ্ছন্ন রাজনীতিবিদ হওয়ায়।
সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ ও বিএনপি’র রাজনীতি মহল থেকে আগামী সাভার উপজেলা পরিষদ নির্বাচনে জনাব রাকিব দেওয়ান রকিবকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাভার ও আশুলিয়া সর্বস্তরের জনগণ।

1

আমের মুকুলের মিষ্টি মৌ মৌ ঘ্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম
আমের মুকুলের মিষ্টি মৌ মৌ ঘ্রাণ

সাহেদ আলী = সিরাজগঞ্জ প্রতিনিধি :

গ্রাম বাংলায় আম মানেই এক আবেগ,এক অনির্বচনীয় ভালোবাসা।আর সেই আবেগে নতুন রঙ ছড়িয়েছে আম গাছের মুকুল।ফাল্গুনি হাওয়ার ছোঁয়ায় চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি মৌ মৌ ঘ্রাণ।ঋতুরাজ বসন্ত যেন আগাম বার্তা দিচ্ছে—আসছে মধুমাস,আসছে রসাল আমের দিন।
সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বাড়ির আঙিনা,রাস্তার ধার,পুকুরপাড়,জমির আইল কিংবা বসতঘরের পাশের টিনের চাল ছুঁয়ে থাকা ডাল—যেদিকেই চোখ যায়,সেদিকেই হলদে-সবুজ মুকুলে ভরা আমগাছ।থোকা থোকা মুকুলের ভারে অনেক গাছের ডাল নুয়ে পড়েছে।প্রকৃতির এই অপরূপ সাজে চোখ ফেরানো দায়।
মুকুলের সৌরভে সুরভিত হয়ে উঠেছে সলঙ্গার পুরো জনপদ।ব্যস্ত মৌমাছিরা মধু আহরণে ছুটে বেড়াচ্ছে ডাল থেকে ডালে।বসন্তের সুবাতাস যেন আগাম সুখের বার্তা বয়ে আনছে—ডালে ডালে ঝুলবে রসাল আম,আর সেই আম-কে ঘিরেই প্রাণ ফিরে পাবে গ্রাম বাংলার অর্থনীতি ও স্বপ্ন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,সলঙ্গা এলাকায় বাণিজ্যিকভাবে বড় বড় আমবাগান না থাকলেও প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এক বা একাধিক আমগাছ।কেউ শখ করে লাগিয়েছেন দেশি জাত,আবার অনেকেই বিদেশি ও উন্নত কলম জাতের আমগাছ রোপণ করেছেন।এসব গাছেও এবার ব্যাপক হারে মুকুল ধরেছে,যা দেখে খুশি সাধারণ আমচাষিরা।
তবে ভালো ফলনের আশায় কেউ কেউ মুকুল আসার আগেই ভিটামিন ও হরমোন প্রয়োগ করেছেন।আবার পোকামাকড়ের আক্রমণ ও মুকুল ঝরা রোধে নিয়মিত ঔষধ স্প্রে করছেন অনেকেই।কৃষি সংশ্লিষ্টদের মতে,অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না এলে এ বছর আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিছু কিছু গাছে এত বেশি মুকুল এসেছে যে,ভারে ডাল ভেঙে পড়ার উপক্রম হয়েছে।এমন দৃশ্য গ্রামবাংলার মানুষের মনে জাগাচ্ছে জ্যৈষ্ঠের মধুমাসের প্রতীক্ষা।মন যেন এখন থেকেই পাকা আমের স্বাদ কল্পনা করে পাগলপারা।
আমের মুকুলে সেজেছে সলঙ্গা। প্রকৃতির এই নব রূপ শুধু সৌন্দর্য নয়,এটি গ্রাম বাংলার আশা,স্বপ্ন আর অর্থনীতিরও প্রতীক।এখন সবার চোখ আকাশের দিকে—প্রকৃতি সহায় হলেই ডালে ডালে ঝুলবে সোনালি সুখ।