শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লেখা সাংবাদিককে মারধর করে বিএনপি নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০১ এম ই-পেপার প্রিন্ট ভিউ
চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লেখা সাংবাদিককে মারধর করে বিএনপি নেতা বহিষ্কার

 

নইমুল ইসলাম নায়ুম:

চাঁদাবাজি ও জমি দখল নিয়ে ফেসবুকে লেখালেখি করায় ঠাকুরগাঁওয়ে এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। মারধরের শিকার সাংবাদিকের নাম মামুন অর রশিদ। তাঁকে মারধর করার অভিযোগ ওঠা বিএনপি নেতার নাম জোবায়দুল হক চৌধুরী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ ঘটনায় আজ বুধবার তাঁকে বহিষ্কার করা হয়েছে।

 

মারধরের শিকার মামুন অর রশিদ দৈনিক দেশবাংলা নামক একটি পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি। তাঁর ভাষ্য, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালীবাড়ি বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন তিনি। এ সময় তাঁকে সেখান থেকে ডেকে নেন আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জোবায়দুল হক চৌধুরী। পরে জোবায়দুলের সঙ্গে থাকা লোকজন তাঁর (মামুন অর রশিদ) ওপর হামলা চালান। পরে তাঁরা মামুনকে একটি চালকলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মামুনের গলা চেপে ধরেন জোবায়দুল। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে চলে নির্যাতন।

হামলার কারণ সম্পর্কে মামুন বলেন, ‘৫ আগস্টের পর জোবায়দুলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ আসছিল। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এ ঘটনায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। প্রায়ই তিনি মোবাইলে আমাকে হুমকি দিতেন। গতকাল আমাকে পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন।’

মারধরের পর আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম জানান, সাংবাদিক মামুনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় দাগ রয়েছে।

জোবায়দুলের সঙ্গে যোগাযোগ করা হলে স্থানীয় এক সাংবাদিককে তিনি বলেন, ‘সে (মামুন অর রশিদ) আমাকে নিয়ে ফেসবুকে লেখালিখি করেছিল। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম। সে আমাকে পাত্তই দেয়নি। তাকে বাজারে পেয়েছিলাম, তাকে আমি মারিনি। কে মেরেছে, বলতে পারছি না। তবে তার মাইরটা কম হয়ে গেছে।’

এ সময় ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে হামলার ঘটনায় দুপুরে মামুন অর রশিদের পক্ষ থেকে রুহিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় জোবায়দুলসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের বলেন, মামুনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আজ দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় জোবায়দুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখার সহসভাপতি জোবায়দুল হক চৌধুরীকে দলীয় সাংগঠনিক সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এ বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের জোবায়দুলের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

মির্জা ফয়সাল আমিন বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ড যাঁরা করছেন, দলে তাঁদের কোনো জায়গা নেই। চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড দল জিরো টলারেন্স হিসেবে দেখছে।

নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মোবাইল নং-০১৭২২৮০২৩৬৬.

1

বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:০৬ পিএম
বকশীগঞ্জে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার স্বামী স্ত্রীসহ গ্রেফতার -৩

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১- হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

শুক্রবার দিবাগত  রাত  ২টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,নিলাখিয়া ইউনিয়নে জানকিপুর সলইমন্ডলপাড়া আব্দুল বারেক ছেলে মোঃ আরিফ হোসেন (৩০), ও তার স্ত্রী রহিমা বেগম (২৫), কক্সবাজার জেলার রামু থানার জুয়াইনালা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে ১- হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।শনিবার তাদেরকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

1

বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৪ এম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন   উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জামালপুরে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি।

প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের  টালিয়া পাড়া ও সাতভিটা  গ্রামে ১ হাজার ২৯৫ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

আগামি ১৬ মে শনিবার বগারচর ইউনিয়নের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।

তিনি জানান, বর্তমান সরকারের ইশতেহারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরকার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , বৃক্ষরোপন কর্মসূচি ও খাল পুন:খনন কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলাতেও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন জানান, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড।

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে আরো উপস্থিত থাকবেন জামালপুর জেলার আরো ৫ জন সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা ।

প্রেস ব্রিফিংকালে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

1

নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৯ পিএম
নাগরপুরে গভীর রাতে পুলিশের অভিযান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাথুরা এলাকার বিশু মার্কেট সংলগ্ন সালামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম রাজিব (২৬) ও মৃত শ্যামল কৃষ্ণ সাহার ছেলে রবিন্দ্র সাহা (৪০)। এর মধ্যে রাজিবের কাছ থেকে ৯ পিস এবং রবিন্দ্র সাহার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নাগরপুর থানার এসআই (নিঃ) রাকিব কায়নার শুভ। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই আবু তাহের, এএসআই আতিকুর রহমান এবং কনস্টেবল রিয়াজ উদ্দীন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাথুরাসহ আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে বলেন,“মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।