শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

ময়মনসিংহে ৮,৫০০ কেজি অবৈধ ভারতীয় চিনি ও ১২০,০০০ পিস ব্লেড সহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:৫৫ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
ময়মনসিংহে ৮,৫০০ কেজি অবৈধ ভারতীয় চিনি ও ১২০,০০০ পিস ব্লেড সহ গ্রেফতার ৩

 

মকবুল হোসেন:

র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুবিয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তা দিয়ে ০১ টি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিনি আসছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৪ মার্চ মংগলবার সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মানকোন ইউপিস্থ নিমুরীয়া সাকিনের জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর সামনে মুক্তাগাছা টু টাঙ্গাইল পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় চিনিসহ ট্রাকে থাকা রাহিদুল ইসলাম সাগর (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক হতে ১১১ (একশত এগারো) প্লাস্টিকের বস্তায় মোট ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি অবৈধ ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য (৫৫৫০×১৩০)= ৭,২১,৫০০/-(সাত লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহণের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।

২। র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির অপর একটি অভিযানে একই তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন দুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেশবপুর সাকিনস্থ কেশবপুরগামী পাকা রাস্তার পশ্চিশ পাশে পলাতক আসামী মোঃ আশিকুজ্জামান (আশিক) এর গোডাউন এর সামনে ও ভিতরে অভিযান পরিচালনা করে ৫৯ (উনষাট) টি প্লাস্টিকের বস্তায় ২৯৫০ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ গোডাউনের ভিতর চোরাচালানের কাজে থাকা ১। শাহজাহান সিরাজ (২৬), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-বরিয়ান ৮নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, ২। মোঃ রাকিবুল হাসান (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-তারাটি পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, থানা-মুক্তাগাছা, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে আটক করে। আটককৃত অবৈধ ভারতীয় চিনির আনুমানিক মূল্য (২৯৫০×১৩০)= ৩,৮৩,৫০০/-(তিন লক্ষ তেরাশি হাজার পাঁচশত) টাকা এবং ০৪ (চার) টি প্লাস্টিকের বস্থায় ৬০ টি প্যাকেটের ভিতর ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) পিস ব্লেড, যার আনুমানিক মূল্য (১,২০,০০০×৫)= ৬,০০,০০০/- (ছয় লক্ষ), সর্বমোট (৩,৮৩,৫০০+৬,০০,০০০)= ৯,৮৩,৫০০/- (নয় লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক জব্দ করা হয়।

৩। এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় চিনি ও ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছিল। চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

৪। উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দুইটি পৃথক মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।