বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ ১৪৩২

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর কর্তৃক সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিক গ্ৰেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:৩১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর কর্তৃক সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিক গ্ৰেফতার

 

মনা যশোর শার্শা প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
মামলার বাদী অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত ইং ২১/০২/২০২৫খ্রিঃ তার বড় মেয়ে ভুক্তভোগী নারীর বিবাহের পর কোন অজ্ঞাতনামা ব্যক্তি ষড়যন্ত্রমূল ও পরিকল্পিতভাবে একটি হোয়াটসঅ্যাপ ও একটি ফেক ফেসবুক আইডি’র মাধ্যমে ভুক্তভোগী নারীর এডিটকৃত বিভিন্ন ধরনের অশ্লীল ছবি ও ভিডিও তার শ্বশুর বাড়ি সহ নিকট আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং গত ইং ০৩/০৩/২০২৫খ্রিঃ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাদীর জামাই ভুক্তভোগী নারীর স্বামীর নিকট এডিটকৃত অশ্লীল ছবি ও ভিডিও পাঠায় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন পূর্বক হুমকি দেয় যে উক্ত ছবি ও ভিডিও যশোর সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল করে দিবে। বাদী আশঙ্কা করেন যে ভবিষ্যতে হয়তো বিবাদী তার মেয়ের আরো বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

বাদীর এমন অভিযোগের ভিত্তিতে জেলার সম্মানিত পুলিশ সুপার ( সাময়িক দায়িত্বে) বিষয়টি গুরুত্বসহকারে দেখেন এবং তদন্তের ভার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের উপর অর্পণ করেন।

এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের এসআই(নিঃ)/ শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম অদ্য ০৬/০৩/২০২৫ খ্রিঃ ভোর ০৬.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার বাঘা থানাধীন কলিগ্ৰামে আসামি মোঃ শান্ত ইসলাম(২২) এর নিজ বসত বাড়ির শয়নকক্ষ হতে তাকে গ্ৰেফতার করেন। এসময় আসামির হেফাজত হতে একটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী নারী ও আসামি শান্তর প্রায় দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এবং পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা একাধিকবার যশোরের বিভিন্ন স্থানে দেখা করে এবং আসামি শান্ত সুকৌশলে ভুক্তভোগী নারীর সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে।

এর কিছুদিন পর তাদের মধ্যেকার প্রেমের সম্পর্ক ভেঙ্গে যায় এবং ভুক্তভোগী নারীর বিভিন্ন জায়গা হতে বিয়ের সম্বন্ধ আসতে থাকে।

এমন অবস্থায় আসামি শান্ত ফেসবুকে একটি ফেক আইডি খুলে ভুক্তভোগী নারীকে দেখতে আসা পাত্রপক্ষের নিকট মিতুর অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে বিয়ে ভেঙ্গে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী নারীর বিয়ে হয়ে গেলে আসামি শান্ত উক্ত ছবি ও ভিডিও তার স্বামীর নিকট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও তার হেফাজত হতে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এই সংক্রান্তে ভুক্তভোগী নারীর বাবা এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-২১, তাং-০৬/০৩/২০২৫খ্রিঃ ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ শান্ত ইসলাম (২২), পিতা- মোঃ আলী হোসেন ভুলু, সাং- কলিগ্ৰাম, থানা- বাঘা, জেলা- রাজশাহী।

উদ্ধারকৃত আলামতঃ
১। ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।

1

মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম
মাদারীপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের কুন্তিপাড়া ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ মাতুব্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি গুম ও নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। একজন আদর্শবান নেতার দায়িত্ব হলো সাধারণ মানুষের পাশে থাকা, কাউকে কষ্ট না দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। ভয় দেখিয়ে বা হয়রানি করে কখনো ভোটে নির্বাচিত হওয়া যায় না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান টুসু খন্দকার। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।”
এছাড়াও সভায় বক্তব্য রাখেন—
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মাদবর,
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,
যুবদল নেতা হালিম খান,
জিয়া পরিষদ মাদারীপুরের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হাওলাদার,
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা,
স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

1

সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
সলঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচনী উঠান বৈঠক  অনুষ্ঠিত

সাহেদ আলী – সিরাজগঞ্জ :

সংসদ নির্বাচন-২০২৬ এ আচরণ বিধি ও গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করন এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নির্বাচনী তথ্য সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত এবং ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে বিস্তারিত বর্ণনা করেন।এ সময় ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারক রফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক কে.এম আল আমিন,ইউপি সদস্য শরিফুল ইসলাম,আব্দুল খালেক, মনিরুজ্জামান মনি,ওবায়দুল হকসহ অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান

সাভার প্রতিনিধি:

সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর অভিযানে এসময় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। এসময় দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। যৌথবাহিনী জানায়, সকালে বেদে পল্লীতে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।