বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বগুড়ার চার পুলিশ কর্মকর্তাসহ ১৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:০০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বগুড়ার চার পুলিশ কর্মকর্তাসহ ১৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

 

বায়েজিদ হোসেন:

গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উচ্চপদস্থ ১৭ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সুপারিশ করেছে গুম কমিশন। তাদের মধ্যে রয়েছেন ১০ জন র‌্যাব সদস্য, ৪ জন ডিবি সদস্য ও সিটিটিসির ৩ সদস্য। এদের মধ্যে বগুড়ার সাবেক ও বর্তমান চার কর্মকর্তা রয়েছেন।
গুম কমিশন এসব কর্মকর্তার নাম, অপরাধের ধরন এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবহিত করেছে। রাতেই এ সুপারিশ কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। বহিরাগমন নিয়ন্ত্রণ শাখায় এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বগুড়ার সাবেক ও বর্তমান  অভিযুক্তরা হলেন– বর্তমানে বরিশাল দক্ষিণ রেঞ্জে কর্মরত ডিসি ও বগুড়ার সাবেক এসপি মো. আলী আশরাফ ভূঁইয়া। বর্তমানে বরিশাল রেঞ্জের এসপি বগুড়ার সাবেক অ্যাডিশনাল এসপি মো. আরিফুর রহমান মন্ডল, বর্তমানে পুলিশ হাসপাতাল বগুড়ার ইন্সপেক্টর ডিবির সাবেক ওসি নুর ই আলম সিদ্দিকী, বর্তমানে ওসি এপিবিএন ৭-এর কর্মরত এবং বগুড়ায় ডিবির সাবেক সাব-ইন্সপেক্টর মো. জুলহাস উদ্দিন। র‌্যাবের অভিযুক্তরা হলেন সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি এম খুরশীদ হোসেন, সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, সাবেক এডিজি (অপারেশন) কর্নেল মো. জাহাঙ্গীর আলম, সাবেক এডিজি (অপারেশন) কর্নেল মো. আনোয়ার লতিফ খান, সাবেক এডিজি কর্নেল কেএম আজাদ, সাবেক এডিজি কর্নেল মো. কামরুল হাসান, আন্তর্জাতিক উইংয়ের সাবেক ডিরেক্টর লে. কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম (আর্টিলারি), আন্তর্জাতিক উইংয়ের সাবেক ডিরেক্টর লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল, আন্তর্জাতিক উইংয়ের সাবেক ডিরেক্টর লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, আন্তর্জাতিক উইংয়ের সাবেক অ্যাডিশনাল এসপি শ্যামল চৌধুরী। সিটিটিসির অভিযুক্তরা হলেন- বর্তমানে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত সাবেক এডিসি মো. আহমেদুল ইসলাম, বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত সাবেক এসিপি এডিসি আতিকুর রহমান চৌধুরী ও বর্তমানে সিলেট রেঞ্জে বদলিকৃত সাবেক এডিসি মো. জাহিদুল হক তালুকদার মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, সঠিক বিচারের স্বার্থে গুম কমিশন এই ১৭ ব্যক্তির নামের তালিকা অবহিত করেছে। বিভিন্ন বিভাগ ও দপ্তরকে যথাযথ করণীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। এতে কমিউনিটিকে দোষারোপের কোনো সুযোগ নেই। গুমের ঘটনায় পুরো বাহিনীকে দায়ী করা হবে, এমন ধারণা ভুল। কোনো বাহিনীর সদস্যদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’ তিনি আরও জানান, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্যের বিরুদ্ধে নাগরিকদের গুম করার অভিযোগ আছে, তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে।
সংবাদ সম্মেলনে কমিশনের কার্যক্রমের সবশেষ তথ্য বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জনের অবস্থা নিয়ে অনুসন্ধান চললেও তাদের বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। এর আগে ডিজিএফআই সদর দপ্তর, সিটিটিসির সদর দপ্তর, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও পুলিশের গোয়েন্দা কার্যালয়ে গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা শোনা গেলেও এই প্রথম পুলিশ লাইনে এ ধরনের বন্দিশালার তথ্য দেয় গুমসংক্রান্ত তদন্ত কমিশন।

1

নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
নাগরপুরে ধলেশ্বরী দাপানো সেই অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসন

সোলাইমান হোসাইনঃ

টাঙ্গাইলের নাগরপুরে ফসলি জমি ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজারসহ বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ​রাজনৈতিক খোলস পাল্টেও শেষ রক্ষা হলো না ড্রেজার মালিক রমজানের। ​অনুসন্ধানে জানা যায়, পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য রমজান আলী এই সিন্ডিকেটের মূল হোতা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে ভোল পাল্টাতে পটু এই জনপ্রতিনিধি বিগত আওয়ামী সরকারের সময় প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নদী ও কৃষিজমি উজাড় করছিলেন। প্রশাসনকে তোয়াক্কা না করে এবং কথিত কিছু সংবাদকর্মীকে ‘ম্যানেজ’ করে তিনি এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছিলেন। তবে সোমবারের অভিযানে তার সেই অবৈধ তৎপরতা বন্ধ করে দেয় প্রশাসন। ​ ​অভিযান পরিচালনাকালে দেখা যায়, নির্বিচারে বালু উত্তোলনের ফলে কলমাইদ এলাকার ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া বর্ষার আগেই নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। জনস্বার্থ বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই ড্রেজিং পাইপ ও মেশিনারি সরঞ্জাম বিনষ্ট করে। ​ ​অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক সংবাদ মাধ্যমকে জানান: ​”পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আপসহীন। প্রভাবশালী যেই হোক না কেন, সরকারি সম্পদ ও জনপদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না।” ​অভিযানকালে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এলেও আতঙ্ক কাটেনি। তবে এলাকাবাসীর দাবি, অভিযান পরবর্তী সময়ে চক্রটি যেন পুনরায় নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি প্রয়োজন।

1

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর ও সম্পাদক ইমন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সংগঠনের এক ভার্চুয়াল সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন ও হয়রানি বন্ধে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা করা হবে। এতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে থাকবেন আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীরা। সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে মাঠপর্যায়ে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে গেলে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে বাকি পদগুলো দ্রুত পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হেড লাইন চেঞ্জ করে দিন

1

নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম
নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন মনোয়ারা বেগম

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোয়ারা বেগম মনোনীত হয়েছেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আগামী দুই বছর তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

একই আদেশে কলেজটির পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে সভাপতি হিসেবে মনোয়ারা বেগমের সুপারিশক্রমে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোয়ারা বেগম বলেন, “নাগরপুর মহিলা কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

এদিকে, তার এ মনোনয়নে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।