শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

রাজাপুরে মামলায় সাক্ষী দেওয়ায় একগৃহিনীকে শীলতাহানিসহ অমানবিক নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:০৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজাপুরে মামলায় সাক্ষী দেওয়ায় একগৃহিনীকে শীলতাহানিসহ অমানবিক নির্যাতনের অভিযোগ

কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ফৌজধারী কার্যবিধি (জমিজমা সংক্রান্ত বিরোধ) মামলায় স্বাক্ষী দেওয়ায় খাদিজা বেগম (৪৫) নামে এক গৃহিনী শীলতাহানিসহ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৪ মার্চ ) দুপুর ২ টার দিকে রাজাপুর উপজেলার  গালুয়া ইউনিয়নে কানুদাসকাঠিতে এ ঘটনা ঘটে। জানা গেছে পারিবারিক জমিজমার সীমানা নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের ০৩ জুলাই রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড পূর্ব কানুদাসকাঠি এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ছেলে মোঃ মাশরাফুল ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী ও একই ওয়ার্ডের মোখলেছুর রহমান হাওলাদার, আবুল কালাম, তমা বেগম, ছাদিয়া প্রমূখ ।
এই ঘটনায় মোখলেছসহ বেশ কয়েকজনের নামে বিজ্ঞ আদালতে ফৌজধারী কার্যবিধি আইনের ( ১০৭/১১৭-গ) একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী।
এই মামলায় ১নং স্বাক্ষী খাদিজা বেগম মামলার তদন্ত অফিসার মঞ্জুরুল আলম এর নিকট সাক্ষ্য প্রদান করিলে মোখলেছ উদ্দিন ক্ষিপ্ত হন খাদিজা বেগমের উপর।সেই প্রেক্ষিতে ৪ মার্চ খাদিজা বেগম গৃহপালিত হাঁস ও হাঁসের বাচ্চা ফসলের মাঠ থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে গেলে মোখলেছ উদ্দিন ও অন্যান্যরা খাদিজা বেগমের পথরোধ করে স্বাক্ষী কেন হইছে এবং জবানবন্দি কেন দিছে সে জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে হাঁস ও হাঁসের বাচ্চার উপরে লাথি মারতে থাকে ঘটনাস্থলেই ২ টা হাঁসের বাচ্চা মারা গেলে খাদিজা বেগম প্রতিবাদ করার সাথে সাথেই মোখলেছ তাকে প্রথমে হাত ও পা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পরবর্তীতে খাদিজা বেগম চিৎকার করলে মোখলেছ উদ্দিন  খাদিজা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলে শরীরের উপরে উঠে শরীরের স্পর্শকাতর জায়গাসহ সমগ্র শরীরে এলোপাথারি কিল, ঘুষি ও লাথি দেয় এবং তার পরিধেয় হিজাব এবং পোশাক ছিড়ে ফেলাসহ অমানবিক শারিরীক নির্যাতন করে। একপর্যায়ে  স্থানীয়রা তার চিৎকার টের পেয়ে ছুটে আসলে মোখলেছ উদ্দিন তৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে চলে যায় এবং স্থাণীয়রা খাদিজা বেগম কে আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার জন্য।এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন স্বজন ও এলাকাবাসী।মামলার বাদী মাশরাফুল বলেন, আদালত অভিযোগ দেওয়ার পর থেকে  মোখলেজ উদ্দিন  ও তার লোকজন হুমকি দিয়েছে। তার কয়েক মাস   পর এমন হামলা মেনে নেওয়া কঠিন। এর সুষ্ঠু বিচার চাই।অভিযুক্ত  মোখলেজ উদ্দিন বলেন, আমি কিংবা আমার পরিবারের লোকজন এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে প্রতিহিংসার জেরে মিথ্যা নাটক সাজিয়েছে তারা। আমি কখনই মাশরাফুল কিংবা মামলার সাক্ষীকে হুমকি দেইনি।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মো. তমাল বলেন, আহত খাদিজা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।