সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩১ ১৪৩২

নাসিরনগরে ছাত্রদল নেতা কে এম মারজানের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৫:৫৯ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
নাসিরনগরে ছাত্রদল নেতা কে এম মারজানের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের কার্যক্রম শুরু

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়েছে ।শনিবার (১৫মার্চ ) সকাল ১১টায় উপজেলার পিটিআই মার্কেটের সামনে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কেএম মারজান তুষার ব্যক্তিগত উদ্দ্যোগে এ কার্যক্রম শুরু করেন।

এ কার্যক্রমের উদ্ভোধন কালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। বলেন,দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়।রমজান মাসে বাজারের বিভিন্ন সিন্ডিকেটের বিষয়ে বর্তমান অন্তবর্তী সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদেরকেও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে রমজান মাসে নাসিরনগর উপজেলার ছাত্রদল নেতাকর্মীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমএ মঈন,নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কেএম নাছির,বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোয়াব খান,নাসিরনগর সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ তপু ও ছাত্রদল নেতা মো.আরিফুলসহ আরো অনেকে।

রমজান মাসে নাসিরনগরে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়ের মূল উদ্দ্যোক্তা ও ছাত্রদল নেতা এম মারজান জানান, বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি।তাই আমার ব্যক্তিগত উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারন মানুষের মাঝে ন্যায্যমূল্যে শাক সবজি পৌঁছে দিতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি এই কার্যক্রম শুরু করেছি।আশা করছি ,সারা রমজান মাসব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারবো।

সবজি কিনতে আসা ক্রেতা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক অমিতাভ দাস জানান,এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।বাজার মূল্যের চেয়ে কম মূল্যে এখানে সবজি কিনতে পারছি।মানুষ স্বল্প মূল্যে যেখানে পাবে সেখান থেকেই বাজার করবে।

আরেকজন ক্রেতা জিয়াউর রহমান বলেন,রমজান মাস আসলেই সবজিসহ বিভিন্ন পন্যের দাম বেড়ে যায়।আমরাএ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি,রমজান মাসে যেন বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম না বাড়াতে পারে।আমরা ন্যায্য দামে বাজার করতে চাই।

1

বর্ষবরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম
বর্ষবরণ উৎসব

 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙ বাহারি পাঞ্জাবি আর শাড়ি চুড়ি শোভা,
বাঙালিদের ঐতিহ্যবোধ কতো মনোলোভা।
সাম্য, মৈত্রী বন্ধনে তার খ্যাতি জগৎ জুড়ে,
কালবৈশাখী ঝড়ের দিনে বসত অন্তঃপুরে।
নববর্ষের উৎসবে আজ সব বাঙালি জাতি,
ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভালো মানুষ খ্যাতি।
বর্ষবরণ উৎসবে আজ প্রাণে উল্লাস জাগে,
“এসো বৈশাখ” গানের সুরে নববর্ষের রাগে।
ঢোলের তালে বাদ্য বাজায় নব বর্ষের মাঝে,
লাল ফিতা ও সাদা শাড়ির ললনাগণ সাজে।
ঢোল পিটিয়ে বাঁশির সুরে ছোট্ট শিশুর দলে,
মণ্ডা-মিঠাই খেয়ে সবাই বৈশাখী গান বলে।
পান্তা ইলিশ আলুর ভর্তা সকাল বেলা খাবে,
এক কাতারে শিল্পীরা সব গান গাহিয়া যাবে।
নানা রকম পশরা আজ আসে মেলার মাঠে,
আনন্দ আর উচ্ছ্বাস ভরা নাগরদোলা ঘাটে।
নববর্ষের মেলার খেলা দোলনা দোলে পাশে,
মনের আশা অনেক দামী বৈশাখী সুর ভাসে।
ছুটির দিনে আনন্দ বেশ বৈশাখ মাসে মিলে,
সবাই মিলে মেলাতে যাই একাত্ম প্রাণ দিলে।

1

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে ২০২৬ সালের হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী।
এসময় জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ সহ হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হজ্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।
২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে হজ্বে যাবেন এমন শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হজ্ব চলাকালীন সময়ে হাজীদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২
যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১০/০৪/২০২৬ খ্রিঃ এসআই(নিঃ)শিবু মন্ডল সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মনিরামপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে অবস্থানকালে ১৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উত্তরপাড়া সাকিনস্থ বাজারহাট টু চাপাকোন বাজার গামী রাস্তা সংলগ্ন জনৈক মোঃ ফারুক মোল্লা এর ঘেরের উত্তর পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। বিকাল ১৭:০০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ১। মোঃ বাপ্পি শেখ (২৫) ও মোঃ রাব্বি হোসেন (২৫) দ্বয়দের গ্রেফতার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাপ্পি শেখ (২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং মোঃ রাব্বি হোসেন(২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন প্যাক খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। আসামীদের নাম ঠিকানা-
১। মোঃ বাপ্পি শেখ (২৫), পিতা মোঃ লুৎফর শেখ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, সাং- নরেন্দ্রপুর (১নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি)। ২। মোঃ রাব্বি হোসেন (২৫), পিতা- মোঃ আমজেদ হোসেন, মাতা- মোছাঃ রেশমা বেগম, সাং- চাউলিয়া (৭নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি), উভয় থানা- কোতয়ালী, জেলা- যশোর। উদ্ধার-১। ৪০+৪০= ৮০  পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।