মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বৈরী আবহাওয়ায় ফলন নিয়ে শঙ্কায় বীরগঞ্জের লিচু চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০:৪০ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বৈরী আবহাওয়ায় ফলন নিয়ে শঙ্কায় বীরগঞ্জের লিচু চাষিরা

প্রসেনজিৎ চন্দ্র শর্মা দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে লিচুর ফলন শঙ্কায় চাষি টানা অনাবৃষ্টি আর মৃদু তাপপ্রবাহে বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুঁটি।সবুজ পাতার ফাঁকে ফাঁকে লিচুর মুকুল ও গুঁটির সমারোহ। চারদিকে মৌ মৌ গন্ধ। কোনো কোনো গাছে মুকুল থাকলেও বেশির ভাগেই গুটি এসে গেছে। যা দেখে লিচু চাষি এবং বাগান ক্রেতারা খুশিই ছিলেন। চৈত্র মাসের শেষ দিকে গাছগুলোতে গুটি আসতে শুরু করে। কিন্তু চৈত্রের শুরু থেকে দাবদাহ আর টানা অনাবৃষ্টির কারণে পুড়েছে গাছের মুকুল। এখন বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি।টানা অনাবৃষ্টি আর মৃদু তাপপ্রবাহে এ অবস্থা হয়েছে। প্রথম অবস্থায় গাছে মুকুলের সমারোহ দেখে আশান্বিত হলেও এখন লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লিচু চাষিরা।স্থানীয়রা বলছেন, বাগানে, প্রতিটি বসতভিটায় বা আঙিনায় গাছে থোকায় থোকায় লিচুর গুটি ঝুলছে। চাষিরা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তবে গতবারের চেয়ে ফলন কম হওয়ার শঙ্কা রয়েছে।বর্তমানে অনাবৃষ্টিতে আম- লিচুর মুকুর আর নেই। ঝরে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঝরে পড়েছে মুকুল। ফলন কমে যাবে। এ অবস্থায় বাগান মালিক ও কৃষকরা হতাশ।লিচু বাগান মালিকরা জানান, আমগাছে প্রচুর মুকুল ধরেছিল। স্প্রেও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর টেকেনি সেসব মুকুল। দীর্ঘ দিন থেকে অনাবৃষ্টির কারণে গুটি আসার আগে ঝরে যাচ্ছে মুকুল। প্রখর রোদ আর আগাম বৃষ্টি না হওয়ায় আম-লিচু উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা।

আম- লিচু মৌসুমের শুরুতেই আবহাওয়ার এমন বিরূপ আচরণে বিপদে পড়েছেন চাষিরা। এতে উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। এ উপজেলার লিচু মানে মিষ্টি ও রসালো স্বাদ। বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচুর গুটিতে নুইয়ে পড়েছে গাছের ডালপালা।

এবারও ৫০০ থেকে ৬০০ কোটি টাকার লিচু উৎপাদনের প্রত্যাশা করছে সংশ্লিষ্ট দপ্তর। উপজেলার রামপুর এলাকার লিচু চাষি মিলন জানান,এ বছর বোম্বাই জাতের লিচু গাছে মুকুলের পরিবর্তে অধিকাংশ গাছে পাতা এসেছে। এ ছাড়া মুকুল অবস্থায় বৃষ্টিতে ফুল ঝরে পড়েছে।তাপমাত্রা ক্রমশ বৃদ্ধিতে পুষ্পমঞ্জুরিতে আসা লিচুর গুটি ঝরে পড়ার আশঙ্কা আছে। ফলে এ বছর লিচুর ফলন আশঙ্কাজনক হারে কম হওয়ার ঝুঁকি রয়েছে। আশপাশে কিছু এলাকায় ভিটা, জমি, বসতবাড়িতে লাগানো গাছেই লিচু আবাদ সীমিত ছিল।

এখন এর বিস্তৃতি ব্যাপক। বীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের জেলখানাপাড়ার আবুল কালাম জানান, একটি বড় গাছে ২০ থেকে ২৫ হাজার পর্যন্ত এবং সবচেয়ে ছোট গাছে ১ থেকে দেড় হাজার লিচু পাওয়া যায়। এখন লিচুর গুটি এসেছে। এক মাস পরই পাকা টসটসে লিচু বাজারে উঠবে।বৈরী আবহাওয়ার কারণে লিচু ঝরে পড়েছে। তিনি বলেন, প্রতি বছর বাজারের পরিস্থিতি ও পরিবহন খরচ ব্যবসায়ীদের মুনাফাকে প্রভাবিত করে। বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর লিচু চাষে জমির পরিমাণ প্রায় ৪ শত ২০ হেক্টর। উপজেলায় লিচু বাগানের সংখ্যা ৪ শত ৯৬ এর বেশি।

বাগান ছাড়াও কিছু বাড়ি, বাড়িসংলগ্ন ভিটা জমিতে ২-৪ টি করে লিচু গাছ রয়েছে। অন্য উপজেলায় লিচু চাষ হলেও বীরগঞ্জ উপজেলার লিচুর চাষ বেশি। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা থাকলে নিয়মিত লিচু গাছে সেচ দিতে হবে।তবে আবহাওয়া বিবেচনায় কোনো অবস্থাতে দিনে তাপমাত্রা বেশি থাকা অবস্থায় গাছে পানি দেওয়া বা স্প্রে করা যাবে না। সন্ধ্যার পর তাপমাত্রা কমে গেলে গাছে স্প্রে করে পানি ছিটাতে হবে, কীটনাশক দিতে হবে। সেই সঙ্গে গাছে কিছু অনুখাদ্য দিলে সুফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, অন্যান্য অঞ্চলের চেয়ে এ উপজেলার লিচুর গুণগত মান খুবই ভালো।গত বছর ভালো মানের প্রতি পিস লিচুর দাম ছিল তিন থেকে ১৮ টাকা। কৃষকরা দামের ওঠানামা সম্পর্কে সতর্ক আছেন। কৃষকদের আবহাওয়া সম্পর্কে জানতে ও সম্ভাব্য ক্ষতি কমাতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে তিনি।

01309545466

1

‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম
‎ঝালকাঠিতে পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎কে.এম. ইসলাম,ঝালকাঠি জেলা প্রতিনিধি:

‎ঝালকাঠি জেলা পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্সে নিয়মিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৮টায় ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

‎উক্ত মাস্টার প্যারেডে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মামুন আল ইসলাম।

‎প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে নিয়ম মেনে পোশাক (ইউনিফর্ম) পরিধান করা, সঠিকভাবে স্যালুট প্রদান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করেন।

‎প্যারেড শেষে তিনি ঝালকাঠি জেলা পুলিশের সরকারি যানবাহন, পুলিশ লাইন্স মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রাগার, রেশন স্টোর, পোশাক ভান্ডার ও পুলিশ ক্যান্টিন সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

‎এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

1

জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম
জামালপুরের বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা শাকিল তালুকদার

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

‎​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারী বর্ষণে  জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায়  ৩শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।

এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় দূর্ভোগে থাকা এলাকাবাসী।

‎​জানা গেছে, গতকাল রবিবার (২৬ জুলাই) দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা

এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।

‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে  টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা । তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম  অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমে থাকা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকা বাসীর মনে । এই মানবিক কাজের জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকা বাসী।

1

 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম
 বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন বিএনপি নেতা

ছবি: ডেইলি নিউজ বাংলা

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ: