বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ ১৪৩২

আনন্দ টিভির নিউজ সেকশনকে জিম্মি করে চাঁদাবাজির মহোৎসব গড়ে তুলেছে আওয়ামী দোসররা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:২৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
আনন্দ টিভির নিউজ সেকশনকে জিম্মি করে চাঁদাবাজির মহোৎসব গড়ে তুলেছে আওয়ামী দোসররা

ডেস্ক রিপোর্ট:

দেশের আপামার ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে রক্ত খেকো হায়েনা আওয়ামী স্বৈরাচারকে বিদায় করলেও তাদের দোসররা নিজেদের খোলস পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ওপর ভর করে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পদে আশীন হয়ে রয়েছেন। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা ও দেশকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রের পাশাপাশি মাতৃভুমি সোনার বাংলার জন্য জুলাই-আগস্টে যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত হয়েছেন। তারা দেশে অরাজগতা সৃষ্টির লক্ষ্যে ভারতের দালালি করাসহ অনাবরাত দেশ বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনই দুই আওয়ামী দোসর, ভারতের দালাল ও মুসলিম নিধন সংগঠন ইসকন সদস্যের খোজ মিলেছে স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভিতে। গেল ফেব্রুয়ারী মাসের ২০ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আনন্দ টিভিতে একটি সংবাদ প্রচারের মাধ্যমে তারা নিজেদের অস্তিত্বের জানান দেন। খোজ নিয়ে জানা গেছে ৫ আগস্ট গণ বিপ্লবের পর থেকে জুলাই-আগস্টের বীর যোদ্ধাদের পক্ষে কোন প্রকার সংবাদ প্রচার না করলেও আনন্দ টিভি বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে একের পর এক সংবাদ প্রচার করেই চলেছে। শুধু ফেব্রুয়ারী মাসেই জুলাই আন্দোলনকারী ও গণ অভ্যুত্থানের বিরুদ্ধে আনন্দ টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর প্রশান্ত দাস কথা ৫টি সংবাদ সম্প্রচার করেছেন। এদিকে আনন্দ টিভির এক প্রতিনিধি আক্ষেপ করে জানান, জানুয়ারী মাসের ১৩ তারিখ কুমিল্লা জগন্নাথপুরের শাহপুর সীমান্তে ভারতীয় বিএসএফ বাংলাদেশ এরিয়ার মধ্যে কাঁটা তারের বেড়া নির্মানের নিউজটি দেশের সকল টেলিভিশন প্রচার করলেও শুধু মাত্র ভারতের বিপক্ষের সংবাদ হওয়ায় কুমিল্লা থেকে পাঠানো নিউজটি প্রচার না করে রানডাউন থেকে ফেলে দেন আনন্দ টিভির বর্তমান নিউজ হেড প্রশান্ত দাস কথা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষায়ক সম্পাদক ও ইসকনের সক্রিয় সদস্য প্রশান্ত দাস কথা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আনন্দ টিভিতে ডিএনই হিসেবে জয়েন করার পর থেকেই তার দলীয় ভাই ও বিশ্বস্ত সহযোগী আনন্দ টিভির এমসিআর ডিপার্টমেন্টের ইনচার্জ মোর্শেদুল ইসলাম সাগরকে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। মোহনা টেলিভিশনে ৭ দিন চাকুরী করা মেট্রিক পাশ মোর্শেদুল ইসলাম সাগর সিভিতে ১০ বছরের অভিজ্ঞতা দেখিয়ে ৪ বছর মেয়াদি স্নাতকের জাল সনদ বানিয়ে আনন্দ টিভিতে এমসিআর সেকশনের ইনচার্জ হিসেবে জয়েন করেন। আর টেলিভিশনের চাকুরীর দাপট দেখিয়ে প্রতিনিয়তই চাঁদাবাজি ও নানা অপকর্ম করে বেড়াচ্ছেন তিনি ও তার আওয়ামী বন্ধু প্রশান্ত দাস কথা। আনন্দ টিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়েদের সাথে ডেটিং, চ্যাটিং ও রাত্রি যাপনেরও বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গাজীপুরের এক বিএনপি নেতা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ রেহানার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মাসুদ স্টিল ডিজাইন বিডিসহ অবৈধ ১২-১৩টি বড় বড় কোম্পানির মালিক কেএম মাসুদুর রহমান গাজীপুর জেলার জয়দেবপুরের পিরুজালিতে প্রায় অর্ধশত অসহায় মানুষের ৩০০ বিঘার মতো জমি জোড়পূর্বক জবর-দখল করে ফ্যাক্টরি ও বাগানবাড়িসহ বিশাল প্রতিপত্তি গড়ে তুলেছে। ৫ আগস্টের পর ছাত্র-জনতা হত্যা মামলার আসামী কেএম মাসুদুর রহমান পালিয়ে গেলেও তার পান্ডা বাহিনী এখনও এলাকায় ত্রাস সৃস্টি করে জন জীবন বিপর্যস্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে আনন্দ টিভির ডিএনই প্রশান্ত দাস কথাকে অবগত করলে ২০২৪ সালের ৪ নভেম্বর ২-৩ জন সাংবাদিকসহ আনন্দ টিভির একটি ইউনিট গাজীপুর পিরুজালি ইউনিয়নের হোতাপাড়ায় এসে ভিটেমাটি হারানো অসহায় ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেয় ও এলাকা ঘুরে ঘটনার সত্যতার প্রমান পায়। পরে দ্রুতই সংবাদ সম্প্রচারের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে জানিয়ে সাংবাদিকরা চলে যান। কিন্তু দুঃখের বিষয় ছাত্র-জনতা হত্যাকারী মাসুদ গ্রুপের বিরুদ্ধে নিউজ না করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ফ্যাসিস্ট ও আওয়ামী শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে ১ ডিসেম্বর থেকে আনন্দ টিভিতে মাসুদ স্টিল প্রেজেন্টসের এ্যাড চালানো হচ্ছে। এদিকে র‌্যাবের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, তার ও তার আত্মীয় স্বজনের সম্পত্তির একটি অসত্য তালিকা তৈরি করে সেগুলোকে অবৈধ আখ্যা দিয়ে নিউজের ভয় দেখিয়ে বেশ কিছুদিন যাবত তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে আনন্দ টিভির ডিএনই প্রশান্ত দাস কথা ও তার অন্য দুই সহযোগী। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাসের একজন কর্মকর্তা জানান, তার তিল তিল করে গড়ে তোলা বৈধ সম্পত্তির কিছু ফটো ক্যামেরাবন্দি করে নিউজের ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন আনন্দ টিভির এই আওয়ামী দোসর ও ইসকন সদস্যরা। ব্যানবেইসের পরিচালক, রাজধানীর এক ট্রাফিক ইনস্পেক্টর এবং রংপুর সিটি করপোরেশনের এক ম্যাজিস্ট্রেট আনন্দ টিভির ঐ কর্মকর্তাদের বিরুদ্ধে একই অভিযোগ করেন। সম্প্রতি জানা যায়, ঠিকানা বিল্ডার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অবৈধ সম্পদের তথ্য গোপন করে সমাজে তাদের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আনন্দ টিভির ডেপুটি নিউজ এডিটর প্রশান্ত দাস কথা ও তার ঘনিষ্ঠ সহযোগী মোর্শেদুল ইসলাম সাগর২ কোটি টাকা ঘুষ গ্রহণ করেন। আনন্দ টিভির প্রতিনিধিদের অভিযোগ- আনন্দ টিভির যে সকল প্রতিনিধি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের বাদ দেয়া হয়েছে এবং বর্তমানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে নিউজ পাঠায় তাদের তালিকা তৈরি করে তাদেরকেও বাদ দেওয়ার পায়তারা চালাচ্ছে। (চলমান)

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মনা =যশোর জেলা প্রতিনিধিঃ

ইং – ০৯/০২/২০২৬ খ্রিঃ তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমের জন্য ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, যশোর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

এ সময় আরও উপস্থিত জেলা নির্বাচন অফিসার যশোর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন।

1

উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
উল্লাপাড়ায় বিএনপি’র নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত

সাহেদ আলী= সিরাজগঞ্জ :

আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। প্রার্থী এম,আকবর আলী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান উপস্থিত হাজার হাজার জনতাকে। তিনি বলেন,এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারব না। আমি এই আসনে দুই বার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সেবা করতে চাই।
উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে এম.আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাড.শাহিন শওকত।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম,সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিষ্টারসহ অনেকে।
প্রধান অতিথি এ্যাড.শাহিন শওকত তার বক্তব্যে বলেন,জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিন বার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোন সুযোগ বিএনপির কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।