মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতার বর্ষপূর্তি ও জাতীয় দিবস উদযাপনের জন্য কুয়েতে জমকালো আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৭ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশের ৫৪তম স্বাধীনতার বর্ষপূর্তি ও জাতীয় দিবস উদযাপনের জন্য কুয়েতে জমকালো আয়োজন

আবু নাসের মহিউদ্দিন,কুয়েত প্রতিনিধি:

কুয়েতেস্থ বাংলাদেশ দূতাবাস ১৬ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতার বর্ষপূর্তি ও জাতীয় দিবস উদযাপনের জন্য ক্রাউন প্লাজা হোটেলে এক জমকালো সংবর্ধনার আয়োজন করে। কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট এর সদস্যবৃন্দ, স্থানীয় এবং প্রবাসী গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ মোট ৪০০ জনেরও বেশী অতিথি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিচারবিষয়ক মন্ত্রী জনাব নাসের ইউসুফ মোহাম্মদ আল-সুমাইত। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাঁদের স্ত্রীগণ সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তাঁর স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মানিত প্রধান অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুয়েতে বসবাসরত প্রবাসী বংলাদেশীদের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য কুয়েতের মহামহিম আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, কুয়েতের শীর্ষ নেতৃবৃন্দ এবং কুয়েতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীনতার পর কুয়েতই প্রথম উপসাগরীয় দেশ যেটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এবং কুয়েত রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, কৃষি, শিক্ষা এবং প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, কুয়েতের মহামহিম আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌছাবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর বক্তব্যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের অসাধারণ অগ্রযাত্রা তথা আর্থ-সামাজিক অগ্রগতিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের বিষয় তুলে ধরেন। এছাড়াও তরুনদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সমাজের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা এবং দেশের গণতান্ত্রিক রীতিনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই অভ্যুত্থানের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ৭ থেকে ১০ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ বিষয়ক শীর্ষ সম্মেলন যেখানে ৫০টি দেশের প্রায় ৪২৫ জন বিনিয়োগকারী অংশগ্রহণ করেন, সেই প্রসঙ্গের অবতারণা করে কুয়েত এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশের পর্যটন খাতের উপরও আলোকপাত করেন এবং বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগের জন্য সকলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের অবদানের প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।

1

বর্ষবরণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৩০ পিএম
বর্ষবরণ উৎসব

 

কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
রঙ বাহারি পাঞ্জাবি আর শাড়ি চুড়ি শোভা,
বাঙালিদের ঐতিহ্যবোধ কতো মনোলোভা।
সাম্য, মৈত্রী বন্ধনে তার খ্যাতি জগৎ জুড়ে,
কালবৈশাখী ঝড়ের দিনে বসত অন্তঃপুরে।
নববর্ষের উৎসবে আজ সব বাঙালি জাতি,
ধর্ম বর্ণের বিভেদ ভুলে ভালো মানুষ খ্যাতি।
বর্ষবরণ উৎসবে আজ প্রাণে উল্লাস জাগে,
“এসো বৈশাখ” গানের সুরে নববর্ষের রাগে।
ঢোলের তালে বাদ্য বাজায় নব বর্ষের মাঝে,
লাল ফিতা ও সাদা শাড়ির ললনাগণ সাজে।
ঢোল পিটিয়ে বাঁশির সুরে ছোট্ট শিশুর দলে,
মণ্ডা-মিঠাই খেয়ে সবাই বৈশাখী গান বলে।
পান্তা ইলিশ আলুর ভর্তা সকাল বেলা খাবে,
এক কাতারে শিল্পীরা সব গান গাহিয়া যাবে।
নানা রকম পশরা আজ আসে মেলার মাঠে,
আনন্দ আর উচ্ছ্বাস ভরা নাগরদোলা ঘাটে।
নববর্ষের মেলার খেলা দোলনা দোলে পাশে,
মনের আশা অনেক দামী বৈশাখী সুর ভাসে।
ছুটির দিনে আনন্দ বেশ বৈশাখ মাসে মিলে,
সবাই মিলে মেলাতে যাই একাত্ম প্রাণ দিলে।

1

বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশনের উদ্যোগে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে ২০২৬ সালের হজ্ব গমনেচ্ছুদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা হাজী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আফসার আলী।
এসময় জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি আবদুর রেজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুলহাজ, অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ সহ হাজী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হজ্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ ও মুফতি মুহিব হাসান।
২০২৬ সালে পবিত্র মক্কা নগরীতে হজ্বে যাবেন এমন শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হজ্ব চলাকালীন সময়ে হাজীদের কি কি কার্যক্রম করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়।

1

যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
যশোর ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে এলেকা থেকে ৮০ পিচ ইয়াবা সহ আটক-২
যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ১০/০৪/২০২৬ খ্রিঃ এসআই(নিঃ)শিবু মন্ডল সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মনিরামপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মনিরামপুর থানাধীন ঢাকুরিয়া বাজারে অবস্থানকালে ১৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার মনিরামপুর থানাধীন ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উত্তরপাড়া সাকিনস্থ বাজারহাট টু চাপাকোন বাজার গামী রাস্তা সংলগ্ন জনৈক মোঃ ফারুক মোল্লা এর ঘেরের উত্তর পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। বিকাল ১৭:০০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ১। মোঃ বাপ্পি শেখ (২৫) ও মোঃ রাব্বি হোসেন (২৫) দ্বয়দের গ্রেফতার করে। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাপ্পি শেখ (২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং মোঃ রাব্বি হোসেন(২৫)তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে নিজ হাতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিথিন প্যাক খুলে তার মধ্যে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। আসামীদের নাম ঠিকানা-
১। মোঃ বাপ্পি শেখ (২৫), পিতা মোঃ লুৎফর শেখ, মাতা- মোছাঃ তানজিলা বেগম, সাং- নরেন্দ্রপুর (১নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি)। ২। মোঃ রাব্বি হোসেন (২৫), পিতা- মোঃ আমজেদ হোসেন, মাতা- মোছাঃ রেশমা বেগম, সাং- চাউলিয়া (৭নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি), উভয় থানা- কোতয়ালী, জেলা- যশোর। উদ্ধার-১। ৪০+৪০= ৮০  পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।