শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩১ ১৪৩২

রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দলদলিয়া ইউনিয়নের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি দেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোক পালনের অংশ হিসেবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে জাতীয় পতাকা অর্ধনমিত তুলে রাখার কথা থাকলেও পতাকায় রাখেনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান ।

শুক্রবার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার পরিষদ চত্বর ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বাকরের হাট ফাযিল ডিগ্রি মাদরাসা,কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,বুড়ির ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়,খিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দলদলিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়নি । প্রজ্ঞাপন অনুযায়ী এটি বিধি লঙ্ঘন।

এ বিষয়ে কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে ফোন করলে ফোন রিসিভ না হওয়ায় অ্যাসিস্ট্যান্ট সহকারি মোঃ রোস্তম আলী শিক্ষকের কাছে অর্ধনমিত পতাকা না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন কিসের জন্য পতাকা অর্ধনমিত থাকবে! দৈনিক মানবাধিকার প্রতিদিন ও জাগরণী টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক, মেসেজটি শোনালেন পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, ঐ শিক্ষক উল্টো সাংবাদিকের ওপর চড়াও হয়ে বলেন তুমি হিন্দু না মুসলমান, একজন খ্রিস্টান লোক মারা গেছে তার জন্য আমাদের শোক পালন করতে হবে, কতদিন থেকে সাংবাদিকতা কর সাংবাদিকতা ছুটাই দিব চেনো আমারে, বাড়ি থেকে বের হতে পারবে না, তোমার মত দুই একটা সাংবাদিক আমার পকেটে থাকে, এমন মার মুখি আচরণ দেখে ওই এলাকার কয়েকজন শুভাকাঙ্ক্ষী এসে ওনাকে সরিয়ে নিয়ে যায় ।

এ বিষয়ে বারবার প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে ফোন করলে তিনি ফোনটা রিসিভ করেন তাকে অবগত করলে তিনি বিষয়টি দুঃখজনক বলে প্রকাশ করে বলেন ওনার মাথায় একটু সমস্যা আছে বিষয়টা নিয়ে কিছু মনে করিয়েন না ।
পক্ষান্তরে অত্র উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, লাঞ্চিতের ঘটনাটি অবগত করা হলে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক,সমাজের দর্পণ। সমাজ তথা রাষ্ট্রের সকল ধরনের অসঙ্গতি,দুর্নীতি জনসম্মুখে প্রকাশ করে দেওয়া সাংবাদিকদের কাজ। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি ।
এলাকার লোকজন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, এই রোস্তম আলী শিক্ষক মাঝে মাঝে পাগলামি করে, নাস্তিকের মত কথাবার্তা বলে, কোরআন হাদিসের উল্টোপাল্টা ভাবে বক্তব্য প্রদান করে, মানুষকে বিভ্রান্ত মূলক কথাবার্তা বলে, উনি মুসলমান না এটাও উনি নিজে দাবি করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাকি মুসলমান ছিল না এমন কথাবাত্রা ও বলে, তবে ক্ষমতা দেখায় উলিপুরে শ্বশুর বাড়ি, স্ত্রীর বড় ভাই একজন সাংবাদিক তারে ক্ষমতা সব জায়গায় দেখায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশ্যে না বেড়ালেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বেশ চলাফেরা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, অনেকে জানিয়েছে কৃষক লীগের সহ-সভাপতি ছিলেন । তদন্ত পূর্বক এই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানাচ্ছি।

এ বিষ‌য়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহাকে অবগত করলে তিনি ব‌লেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা,এ বিষয়ে মাধ্যমিক কর্মকর্তার সাথে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

1

নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
নতুন মাদারীপুরে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদার গ্রেফতার

 

এস এম সোহাগ কাজী = মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক কাউন্সিলর আকতার হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামগীর হাওলাদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষের লোকজন জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ একাধিক বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এর আগে দায়ের হওয়া একটি বিস্ফোরক ও মারামারির মামলায় আকতার হাওলাদার এজাহারভুক্ত আসামি ছিলেন। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

1

নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২২ পিএম
নবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রেজুয়ান বাদশা দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নবাবগঞ্জের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মাহব্বুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু মুসা, তথ্য সেবা কর্মকর্তা আফরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করা হয় এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

1

যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:২০ পিএম
যশোর বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বইভুক্ত ও আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকা মুল্যের ১৭ মেট্রিক টন পাট বীজের একটি চালান আটক হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ বেনাপোল বন্দরের ১৫ নং শেডে বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংবাদের  (এনএসআই) তথ্যের ভিত্তিতে উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাট বীজ আটক করে। এ সময় বেনাপোল কাস্টম হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন উপস্থিতি ছিলেন।

বেনাপোল স্থল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, রোববার বেনাপোল  স্থল বন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজ ভারত থেকে ৪৫ মেট্রিক টন ঘাস বিজ উল্লেখ করে পাটের বীজ আমদানি করেন। পরে গোপন সংবাদে পণ্য চালানটিতে অভিযান চালিয়ে ১৭ টন পাট বীজ আটক করা হয়। মিথ্যা ঘোষনার অপরাধে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হয়েছে জানান তিনি।

এদিকে সচেতন মানুষেরা পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই নিম্নমানের বীজ দেশে প্রবেশ করায় ঝুঁকিতে পড়ছে কৃষি খাত। সরকার হারাচ্ছে রাজস্ব। দূনীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  গ্রহনের দাবি জানান তারা।