শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯৮ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:২৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯৮ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

 

মোঃ শাহজাহান বাশার:

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির দায়িত্বাধীন সীমান্তবর্তী খঞ্জনী এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯৮ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের মধ্যে রয়েছে মোবাইল ডিসপ্লে, বাজি, বাসমতি চাল ও বিভিন্ন খাদ্য সামগ্রী।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১১টার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬০ বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার খঞ্জনী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীনভাবে থাকা ভারতীয় তৈরি Golden Crown Superior High Brightness Mobile Display এর বিপুল একটি চালান জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা।

অধিনায়ক আরও জানান, একই স্থানে পৃথক আরেকটি অভিযানে ২২ লক্ষ ৪১ হাজার ৮৪৮ টাকা মূল্যের ভারতীয় বাজি, বাসমতি চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। সব মিলিয়ে দুটি অভিযানে মোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৯৭ লক্ষ ৯৭ হাজার ৮৪৮ টাকা।

তিনি বলেন“সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সবসময় সজাগ ও সচেষ্ট রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা ও টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী খঞ্জনী এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের একটি গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে ভারতীয় পণ্য বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী ও খাদ্যদ্রব্য নিয়মিত অনুপ্রবেশ করে থাকে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবি’র তৎপরতার কারণে এসব চোরাচালান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দকৃত মালামালগুলোর ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চোরাকারবারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের সফল অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।