বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী কে ধর্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৪ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী কে ধর্ষণ

 

মো: জোবায়ের ইসলাম, পবা (রাজশাহী) উপজেলা প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে। ঘুম ভেঙে ওই ছাত্রী দেখেন, ‘সাদা বিছানা র-ক্তা-ক্ত’।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ৫ জন সিন্ডিকেট সদস্যের পদত্যাগের দাবিও করেন তারা। এর আগে সকালে বিভাগের সামনে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরের স্বচ্ছ তদন্তের দাবি জানান তারা।
অবস্থানকালে শিক্ষার্থীরা, ‘চাটুকারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও,’ ‘আইন বিভাগের বারান্দায় চাটুকারের ঠাঁই নেই’, ‘জালো রে জালো আগুন জালো’, ‘একশান টু একশান ডাইরেক্ট একশান’, ‘নিপীড়ক বাইরে কেন? প্রশাসনের জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়।

শিক্ষার্থীরা জানায়, তদন্তের সময় অর্ধমাস আগে শেষ হয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সবার সামনে ওই প্রতিবেদন প্রকাশ করা হোক। এই তদন্তের কাজে সহযোগিতা করা শিক্ষার্থীদেরও ফলো করা হয়। আমরা আমাদের নিরাপত্তা নিয়েও সঙ্কায় আছি।

জানা যায়, গত ২৬ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইন প্লাটফর্ম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি ফেইসবুক গ্রুপে নাফিসা নাহিন নামক একটি ফেইসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে ধর্ষক সম্বোধন করে একটি পোস্ট করা হয়। এরই প্রেক্ষিতে পরদিন ২৭ আগস্ট আইন বিভাগের সভাপতি ড. সাঈদা আঞ্জুর নেতৃত্বে জরুরি একাডেমিক কমিটির সভা শেষে ৫ সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর সিন্ডিকেটের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলেও গত ২৪ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। প্রতিবেদনটি যৌন নিপীড়ন সেলে হস্তান্তর করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সেল অকার্যকর হয়ে আছে বলে দাবি শিক্ষার্থীদের।
আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আকিল বিন তালিব বলেন, এই বিশ্ববিদ্যালয়ে যারা ধর্ষক তাদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে যৌন হয়রানি সেল গঠন করা হয়েছে। কিন্তু সেই সেলের কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না। আজকে আমরা আমাদের বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রাখবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আপনাদের দাবিগুলো সিন্ডিকেটে গৃহীত হয়েছে। প্রাথমিক তদন্তে সেটার সত্যতা মিলেছে। তাই আমরা যৌন নিপীড়ন সেলের কাছে বিষয়টি হস্তান্তর করেছি। কিন্তু এতো দিনে যেহেতু যৌন নিপীড়ন সেল এখনও ব্যবস্থা নিতে পারেনি, তাই আমি উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন দ্রুতই যৌন নিপীড়ন সেলকে নতুন করে সাজাবেন।’

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।