শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

1

কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদ

 

নাহিদ আস সাকিবঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকদলের নেতাকর্মী ও এলাকাবাসী। রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শতশত নারী-পুরুষ। খবর পেয়ে পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিক্ষোভে কৃষকদলের কুসুম্বা ইউনিয়নের সদস্য সচিব বলেন, কৃষকদলের ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফের ওপর পরিকল্পিতভাবে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ ধরনের হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

হামলায় আহত কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, ছালাখুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাহফিলের টাকা আত্মাসাতের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের সন্ত্রাসী বাহিনী আমাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মামলা করেছি কিন্তু প্রশাসন এখনো আসামীদের গ্রেপ্তার করেনি।

অভিযোগের বিষয়ে ছালাখুর গ্রামের মোস্তফার ছেলে ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় আমি কিংবা আমাদের পরিবার কোনো ভাবে সম্পৃক্ত নয়। আজকে যাঁরা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে।

বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। মোস্তফার গালে গালে, জুতা মারো তালে তালে, ময়নুলের গালে গালে, জুতা মারো তালে তালে, প্রশাসন গেল কই, জবাব চাই জবাব চাই, দোষীদের চামড়া তুলে নিব আমরা।

পাঁচবিবি থানার ওসি তদন্ত মোঃ ইমায়েদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন এই পুলিশের এই কর্মকর্তা।

1

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘ-টনায় নি-হত ২

মো:মাহফুজুর রহমান ঠাকুরগাঁও জেলা সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিক (২৫) ও আশিক (২৫) নামের দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে।

বুধবার সকাল ৬.০০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নিহ-তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রু-তগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিক নিহ-ত হন। পরে গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন!!! আমিন

1

বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
বকশীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি থেকে জাতীয় ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

পরে বেলুন উড়িয়ে ভূমি অফিস চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা-উল – হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন ।

ভূমি অফিস  সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ , ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান । পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

1

বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩০ পিএম
বকশীগঞ্জে পানিতে ডুবে ১-শিশুর মৃত্যু

 

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দঃ

জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে এঘটনা ঘটে।

শিশু মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। রান্নার কাজে ব্যস্ত থাকায় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।