শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ১৪৩২

1

যশোরের ৬ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রত্যাহার ৩, প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী আজ প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম ই-পেপার প্রিন্ট ভিউ
যশোরের ৬ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রত্যাহার ৩, প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী আজ প্রতীক বরাদ্দ

মনা- যশোর জেলা প্রতিনিধিঃ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৪ প্রার্থী। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আজ চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। গত ২৯ ডিসেম্বর যশোরের ৬টি আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ জানুয়ারি থকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ২০ জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ৩৪ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ, যশোর-৩ সদর আসনে এনসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন-
যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান, বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান ।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের প্রার্থী ইমরান খান, এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ, বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা।

যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন, বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম ।
যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী, এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ।

এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ হবে। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোটের পরিবেশ অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।

1

গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এম
গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

 

নিজস্ব প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন। গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান এই প্রথমবার ভোট দিলেন।
এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই কেন্দ্রে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ভোট প্রদান করেন। জাইমা রহমান এবারই প্রথমবারের মতো ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
এ সময় ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম এবং অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

1

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ এম
ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মো : মাহফুজুর রহমান:

ঠাকুরগাঁও-০২ আসনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থীদের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে ঠাকুরগাঁও-০২ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই এগিয়ে চলছে।

1

আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
আদর্শ শিক্ষক বেলাল উদ্দিন প্রধানের অসুস্থতায় শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

 

মোঃ রানা ইসলাম = ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

শান্ত স্বভাব, ভদ্রতা, বিনয় এবং শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা—এই গুণাবলীর অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে জনাব বেলাল উদ্দিন প্রধানের ব্যক্তিত্ব। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক, একজন আদর্শ মানুষ এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ইতিহাস ও অর্থনীতি বিষয় পাঠদান করে আসছেন। তাঁর পাঠদান পদ্ধতি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; বরং তিনি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা, মানবিকতা ও আদর্শের বীজ বপন করে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও বিষণ্ণতার সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষকের অসুস্থতায় তারা ব্যথিত ও মর্মাহত। শিক্ষার্থীরা জানান, একজন সৎ, আদর্শবান ও নিষ্ঠাবান শিক্ষকের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচারণা বা অপপ্রচার কখনো সত্যকে আড়াল করতে পারে না। সত্য সর্বদা নিজের শক্তিতে উজ্জ্বল হয়ে ওঠে—এমন দৃঢ় বিশ্বাস তাদের।
শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়ে বলেন, “হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষক জনাব বেলাল উদ্দিন প্রধানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। তাকে সকল অপবাদ, কষ্ট ও বিপদ থেকে হেফাজত করুন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।”
প্রিয় এই শিক্ষকের সুস্থতা কামনায় শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন সবাই।